TRENDING:

Sleeper Volvo Bus: শুয়ে শুয়ে আরামে সফর! কবে থেকে চলবে অত্যাধুনিক স্লিপার ভলভো বাস, যাত্রীদের জন্য নয়া আপডেট

Last Updated:

Sleeper Volvo Bus: গত জানুয়ারি মাসে NBSTC-র জন্য ৬টি ঝাঁ চকচকে স্লিপার ভলভো বাসের উদ্বোধন করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অত্যাধুনিক সেই বাসগুলি কবে থেকে রাস্তায় নামবে?

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কোচবিহারঃ দেখতে দেখতে ২ মাস হতে চলল উদ্বোধন হয়েছে। তবে এখনও ৬টি ঝাঁ চকচকে স্লিপার ভলভো বাসের চাকা গড়াল না। কোটি কোটি টাকা দামের অত্যাধুনিক বাসগুলি এখন কোচবিহার সেন্ট্রাল বাস টার্মিনাসে পড়ে রয়েছে। যাত্রী পরিষেবা দেওয়ার পরিবর্তে খোলা আকাশের নীচে রোদে, জলে দিন কাটছে সেগুলির।
স্লিপার ভলভো বাস
স্লিপার ভলভো বাস
advertisement

গত ১৬ জানুয়ারি NBSTC তথা উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগমের জন্য ৬টি ঝাঁ চকচকে স্লিপার ভলভো বাসের উদ্বোধন করেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই বাসগুলি কিনতে সরকারের মোট ১১ কোটি ৩৬ লক্ষ টাকা খরচ হয়েছে। তবে মূলত ভাড়া নির্ধারণ সংক্রান্ত জটিলতার কারণে এখনও সেগুলি রাস্তায় নামতে পারেনি।

আরও পড়ুনঃ প্রাথমিক স্কুলে মৃত্যুফাঁদ! রান্নার সময় ভেঙে পড়ল ছাদের চাঙড়, গুরুতর জখম মিড ডে মিলের রাঁধুনি

advertisement

নিগম সূত্রে খবর, প্রায় দেড় মাস আগেই কোচবিহার পরিবহণ দফতরের তরফ থেকে নানা রুটের একটি আনুমানিক ভাড়ার তালিকা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠিয়ে দেওয়া হয়েছে। তবে ওই ফাইল এখনও পরিবহণ দফতরে আটকে। এদিকে নিয়ম বলছে, এই ফাইল পরিবহণ দফতরের পর অর্থ দফতরের কাছে যাবে। সেখান থেকে চূড়ান্ত অনুমোদন মিললেই বাসগুলি চলাচল শুরু করবে।

advertisement

এই বিষয়ে NBSTC-র ম্যানেজিং ডিরেক্টর দীপঙ্কর পিপলাই জানান, নিগম একেবারে তৈরি। ভাড়া বিষয়ক অনুমোদন হাতে এলেই সাধারণ মানুষের জন্য অত্যাধুনিক স্লিপার ভলভো বাসগুলি চালু করে দেওয়া হবে।

সেরা ভিডিও

আরও দেখুন
কখনও চা-শ্রমিকদের সঙ্গে গল্প জুড়ছেন, কখনও তাঁদের সঙ্গে খেতে বসছেন, চা বাগানে বাইক নিয়ে জনসংযোগ তৃণমূল প্রার্থীর
আরও দেখুন

সব মিলিয়ে, ভাড়া সংক্রান্ত জটিলতায় আটকে বিলাসবহুল এই বাসের পরিষেবা। এই সংক্রান্ত অনুমোদন মিললেই যাত্রীদের জন্য পরিষেবা চালু করে দেওয়া হবে বলে জানিয়ে দেওয়া হয়েছে। সেটা কবে হয় এখন দেখার।

advertisement

বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Sleeper Volvo Bus: শুয়ে শুয়ে আরামে সফর! কবে থেকে চলবে অত্যাধুনিক স্লিপার ভলভো বাস, যাত্রীদের জন্য নয়া আপডেট
Open in App
হোম
খবর
ফটো
লোকাল