TRENDING:

Election Commission of India: মালদহের কালিয়াচকে বিক্ষোভ, অবরোধের ঘটনায় রাজ্য পুলিশের ডিজির কাছে রিপোর্ট তলব কমিশনের, জানানো হল হাইকোর্টকেও

Last Updated:

গত বুধবার রাতে এসআইআর-বিরোধী বিক্ষোভে মালদহের কালিয়াচক উত্তাল হয়ে ওঠে। বিক্ষোভ এতটাই তীব্র আকার নেয় যে, দুপুর থেকেই কালিয়াচকের ২ নম্বর ব্লকের বিডিও অফিসে নথি যাচাইয়ের দায়িত্বে থাকা ৭ জন বিচারক আটকে পড়েন। খবর অনুযায়ী, গভীর রাত পর্যন্ত তাঁরা সেখানেই অবরুদ্ধ অবস্থায় ছিলেন। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে জেলা পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা অতিরিক্ত বাহিনী ও কেন্দ্রীয় বাহিনী নিয়ে পৌঁছন।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: এসআইআর প্রক্রিয়ায় বাদ গিয়েছে মহিলা সহ বহু ব্যক্তির নাম৷ প্রতিবাদ গত বুধবার রাতে ১২ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাতে শুরু করেন মোথাবাড়ি এবং সুজাপুর এলাকার কিছু মানুষ৷ এমনকি, কালিয়াচক-২ ব্লকে সাত জন বিচারবিভাগীয় আধিকারিক আটক করে চলে বিক্ষোভ৷ ব্লক অফিসে ঘেরাও করে রাখা হয় তাঁদের৷ পরে কেন্দ্রীয় বাহিনীর জওয়ান এবং স্থানীয় প্রশাসন গিয়ে তাঁদের উদ্ধার করে৷ মালদহের কালিয়াচকের গত রাতের এই ঘটনায় জেলাশাসক এবং রাজ্য পুলিশের ডিজি-র কাছে রিপোর্ট তলব করল নির্বাচন কমিশন৷
রিপোর্ট চাইল কমিশন।
রিপোর্ট চাইল কমিশন।
advertisement

মালদহের ঘটনা নিয়ে এ বার রাজ্য পুলিশের ডিজি সিদ্ধনাথ গুপ্তের কাছে রিপোর্ট তলব করল নির্বাচন কমিশন। কমিশন সূত্রে খবর, পুরো বিষয়টি জানানো হয়েছে কলকাতা হাই কোর্টের প্রধান বিচারপতি সুজয় পালকেও।

আরও পড়ুন: কলকাতায় আজ অমিত শাহ, ভবানীপুরে শুভেন্দুর মনোনয়ন পেশের সঙ্গী হবেন, হবে রোড শো

গত বুধবার রাতে এসআইআর বিরোধী বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে মালদহের কালিয়াচক৷ বিক্ষোভ এমন আকার ধারণ করেছে যে দুপুর থেকে কালিয়াচকের ২ নম্বর ব্লকের বিডিও অফিসে আটকে পড়েছেন নথি যাচাইয়ের দায়িত্বে থাকা ৭ জন বিচারক৷ গভীর রাত পর্যন্ত তাঁরা বিডিও অফিসেই আটকে ছিলেন বলে খবর৷ ঘটনাস্থলে পৌঁছয় জেলা পুলিশের উচ্চপদস্থ কর্তাদের অতিরিক্ত বাহিনী এবং কেন্দ্রীয় বাহিনী৷

advertisement

কমনিশনের তরফে জানানো হয়, কালিয়াচক এ sp ও adm এর নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী পাঠানো হয়েছে। জেলাশাসকের থেকে রিপোর্ট চাওয়া হয়েছে।

কমিশনের সঙ্গে কথা হয় রাজ্য পুলিশের শীর্ষ আধিকারিকদেও। কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হলেও সংযত থেকে কাজ করতে বলা হয় কমিশনের তরফে৷ জানা গিয়েছে, কালিয়াচকের ঘটনায় ceo এর সঙ্গে ডিজিপি-র কথা হয়েছে৷

advertisement

আরও পড়ুন– ইডেনে আজ কেকেআর বনাম সানরাইজার্স ম্যাচ, কলকাতায় সন্ধ্যায় কি আজ বৃষ্টির সম্ভাবনা রয়েছে? জেনে নিন আবহাওয়ার আপডেট

সেরা ভিডিও

আরও দেখুন
ভোটের ট্রেনিংয়ে গিয়ে উধাও শিক্ষিকা স্ত্রী...! গেলেন কোথায়? জেলা জুড়ে খোঁজ খোঁজ স্বামীর!
আরও দেখুন

বিক্ষোভকারীদের অভিযোগ, তাঁদের অনেকের কাছেই বৈধ নথি থাকা সত্ত্বেও ভোটার তালিকা থেকে তাঁদের নাম বাদ পড়েছে। এই অভিযোগকে কেন্দ্র করে বুধবার মালদহের বিভিন্ন এলাকায় বিক্ষোভ ও পথ অবরোধ শুরু হয়। তবে বৃহস্পতিবার সকালে জেলার বেশিরভাগ জায়গাতেই পুলিশ সেই অবরোধ ও বিক্ষোভ তুলে দেয়। ১২ নম্বর জাতীয় সড়কেও যান চলাচল স্বাভাবিক হয়ে যায়। বিভিন্ন এলাকায় পুলিশ পিকেট বসানো হয়েছে এবং কেন্দ্রীয় বাহিনী টহল দিচ্ছে। তবে আন্দোলনকারীরা সতর্ক করে জানিয়েছেন, ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্ত না হলে তারা আবারও বিক্ষোভে নামবেন। এই পরিস্থিতিতে মালদহের ঘটনাকে ঘিরে রাজ্য পুলিশের ডিজি-র কাছে রিপোর্ট চেয়েছে নির্বাচন কমিশন।

advertisement

বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Election Commission of India: মালদহের কালিয়াচকে বিক্ষোভ, অবরোধের ঘটনায় রাজ্য পুলিশের ডিজির কাছে রিপোর্ট তলব কমিশনের, জানানো হল হাইকোর্টকেও
Open in App
হোম
খবর
ফটো
লোকাল