TRENDING:

SIR Meet: এখনও ৩ লক্ষ SIR নথি যাচাই হয়নি! হাইকোর্টের প্রধান বিচারপতির নেতৃত্বে বৈঠক, কী কী সিদ্ধান্ত

Last Updated:

সুুপ্রিম কোর্টের নির্দেশের পরে আজ এসআইআর নিয়ে বিশেষ বৈঠক কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির নেতৃত্বে৷ উপস্থিত ছিলেন সিইও, মুখ্যসচিব, ডিজি ও অন্যান্যেরা৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: গত শুক্রবারই নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট৷ হাতে ছিল ২৪ ঘণ্টা সময়৷ তার মধ্যেই বিচারবিভগীয় আধিকারিক নিয়োগ করে পশ্চিমবঙ্গের এসআইআর পদ্ধতি দ্রুত সম্পূর্ণ করার নির্দেশ৷ ছিল শনিবার আদালতের নির্দেশ মতো হাইকোর্টের প্রধান বিচারপতি সুজয় পালের নেতৃত্বে হল সেই বৈঠক৷ দুপুর ১২টার পরে হওয়া সেই বৈঠকে যোগ দেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক, মুখ্যসচিব, ডিজি, সহ অন্যেরা।
আজ ছিল এসাইআর বৈঠক
আজ ছিল এসাইআর বৈঠক
advertisement

সূত্রের খবর, ৭ জন অবসরপ্রাপ্ত বিচারপতি নিয়ে কমিটি গঠন নিয়ে এই বৈঠকে আলোচনা হয়েছে৷ ৭ জন কারা হবেন তা নিশ্চিত হয়েছে বৈঠকে। এছাড়া, রাজ্যের ২৩ জেলার জুডিসিয়াল অফিসারদের প্রশিক্ষণ হবে বলেও সূত্রের খবর।

আরও পড়ুন :এসে গেল ভোট! মার্চ মাসেই রাজ্যে মোতায়েন ৪৮০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী! চিঠি পৌঁছে গেল রাজের মুখ্যসচিবের কাছে

advertisement

সুপ্রিম নির্দেশের পরেই শুরু হয়েছে কমিশনের তৎপরতা। কলকাতা হাইকোর্টে SIR বৈঠকে কমিশন জানিয়েছে, তারা বুথ পিছু জুডিশিয়াল অফিসার চায়। এখনও ৩ লক্ষ SIR নথি যাচাই হয়নি। ৫০ লক্ষ নথি ফের যাচাই করতে চান অবজারভার্রা। হাইকোর্টের প্রধান বিচারপতিকে এবিষয়ে রিপোর্ট দিয়েছেন CEO মনোজ কুমার আগরওয়াল৷

এদিন বৈঠক থেকে বেরিয়ে মুখ্য নির্বাচনী আধিকারিক বলেন, ‘‘কমিশন ওখানে শুধু সহযোগিতা করতে গিয়েছিল। আমরা শুধু পরিসংখ্যানটা দিয়ে দিয়েছি। জেলা ভিত্তিক, বিধানসভা ভিত্তিক তথ্য দিয়েছি। যা সাহায্য লাগবে আমরা করে দেব।’

advertisement

মুখ্য নির্বাচন কমিশনার আরও বলেছেন, ‘‘যা যা সহযোগিতার দিল্লি থেকে করতে হবে আমরা তা করে দেব। যে বৈধ ভোটার, যে ভারতীয়, সে কোনওভাবেই ভোটার তালিকা থেকে বাদ যাবে না। আজ রাত পর্যন্ত অভিযোগের নিস্পত্তি হবে। তারপর যে সংখ্যা হবে সেটা আমরা জানিয়ে দেব।’’

আরও পড়ুন: এবার এক ছাতার তলায় সব! লোকাল ট্রেন থেকে শুরু করে এক্সপ্রেস…সব টিকিটই এক জায়গায়

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
মুর্শিদাবাদের নামে কুৎসার যোগ্য জবাব, পরিযায়ী শ্রমিকদের নিয়ে তৈরি সুর মন ছুঁয়ে যাবে
আরও দেখুন

প্রসঙ্গত, গত শুক্রবার এসআইআর মামলার শুনানি চলাকালীন দু’পক্ষের চাপানউতোরে বিরক্ত হয়ে প্রধান বিচারপতি সূর্য কান্তের বেঞ্চ নির্দেশ দেয়, এসআইআর-এর বাকি নথি যাচাইয়ের কাজ সম্পন্ন করতে জুডিশিয়াল অফিসার অথবা জেলা বিচারক এবং অতিরিক্ত জেলা বিচারকদের নিয়োগ করতে হবে৷ তাঁদের নজরদারিতেই শেষ হবে নথি যাচাই প্রক্রিয়া৷ মাইক্রো অবজার্ভার থেকে ভিনরাজ্যের আধিকারিক, কমিশন রাজ্য কারও কথাতে সরাসরি সায় দেয়নি কোর্ট৷

advertisement

বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
SIR Meet: এখনও ৩ লক্ষ SIR নথি যাচাই হয়নি! হাইকোর্টের প্রধান বিচারপতির নেতৃত্বে বৈঠক, কী কী সিদ্ধান্ত
Open in App
হোম
খবর
ফটো
লোকাল