TRENDING:

Siliguri News : কাঞ্চনজঙ্ঘা ক্রীড়াঙ্গনে ক্রীড়া উৎসব! উত্তরবঙ্গে প্রথম দিবারাত্রি অ্যাথলেটিক মিটে এক মঞ্চে প্রায় পাঁচশো অ্যাথলিট

Last Updated:

উত্তরবঙ্গের ক্রীড়া জগতে এক নতুন অধ্যায়ের সূচনা। শিলিগুড়ির কাঞ্চনজঙ্ঘা ক্রীড়াঙ্গনে প্রথমবারের মতো আয়োজিত হল এক দিবসীয় দিবারাত্রি বার্ষিক অ্যাথলেটিক মিট। শিলিগুড়ি অ্যাথলেটিক ওয়েলফেয়ার অর্গানাইজেশনের উদ্যোগে অনুষ্ঠিত এই ক্রীড়া প্রতিযোগিতায় সকাল থেকেই উৎসাহ-উদ্দীপনায় ভরে ওঠে গোটা মাঠ।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
শিলিগুড়ি, ঋত্বিক ভট্টাচার্য : উত্তরবঙ্গের ক্রীড়া জগতে এক নতুন অধ্যায়ের সূচনা। শিলিগুড়ির কাঞ্চনজঙ্ঘা ক্রীড়াঙ্গনে প্রথমবারের মতো আয়োজিত হল এক দিবসীয় দিবারাত্রি বার্ষিক অ্যাথলেটিক মিট। শিলিগুড়ি অ্যাথলেটিক ওয়েলফেয়ার অর্গানাইজেশনের উদ্যোগে অনুষ্ঠিত এই ক্রীড়া প্রতিযোগিতায় সকাল থেকেই উৎসাহ-উদ্দীপনায় ভরে ওঠে গোটা মাঠ। এই স্পোর্টস মিটে উত্তরবঙ্গের বিভিন্ন জেলা থেকে মোট ২৫টি ইউনিট অংশগ্রহণ করে। প্রায় ৪৯৮ জন খেলোয়াড় এই প্রতিযোগিতায় অংশ নেন। জানা গিয়েছে, দিনভর এই প্রতিযোগিতায় মোট ৫৩টি ইভেন্ট অনুষ্ঠিত হবে, যেখানে বিভিন্ন বয়সের প্রতিযোগীরা নিজেদের সেরাটা তুলে ধরার সুযোগ পান। আয়োজকদের মতে, সারা বছর বিভিন্ন জায়গায় ছোট ছোট প্রতিযোগিতা হলেও উত্তরবঙ্গের অ্যাথলেটদের নিজেদের দক্ষতা যাচাই করার মতো বড় কোনও প্ল্যাটফর্ম এতদিন ছিল না। সেই অভাব পূরণ করতেই প্রথমবারের মতো এই দিবারাত্রি অ্যাথলেটিক মিটের আয়োজন করা হয়েছে, যাতে উত্তরবঙ্গের প্রতিভাবান খেলোয়াড়রা নিজেদের ক্ষমতা প্রমাণের সুযোগ পান। এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব এবং পদ্মশ্রী সম্মানপ্রাপ্ত শিক্ষাবিদ মানবেন্দ্রনাথ রায়। তাঁদের উপস্থিতি প্রতিযোগীদের আরও উৎসাহিত করে এবং অনুষ্ঠানের মর্যাদা বাড়িয়ে তোলে। সংগঠনের সম্পাদক বিবেকানন্দ ঘোষ জানান, রায়গঞ্জ, ধূপগুড়ি, ময়নাগুড়ি, ফালাকাটা, শিলিগুড়ি, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার সহ উত্তরবঙ্গের বিভিন্ন এলাকা থেকে খেলোয়াড়রা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন। প্রতিটি ইভেন্ট শেষে সেরা খেলোয়াড়দের পুরস্কৃত করা হবে এবং কেউ যদি রেকর্ড ভাঙতে পারেন, তবে তাঁদের জন্য বিশেষ নগদ পুরস্কারের ব্যবস্থাও রাখা হয়েছে বলে জানান তিনি। উত্তরবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে আসা খেলোয়াড়দের অংশগ্রহণে এই দিবারাত্রি অ্যাথলেটিক মিট কার্যত এক ক্রীড়া উৎসবে পরিণত হয়। আয়োজকদের আশা, ভবিষ্যতেও এই ধরনের বড় প্রতিযোগিতা নিয়মিত আয়োজন করা হলে উত্তরবঙ্গের বহু প্রতিভাবান অ্যাথলেট নিজেদের প্রতিভা তুলে ধরার সুযোগ পাবেন এবং এখান থেকেই উঠে আসবে আগামী দিনের জাতীয় ও আন্তর্জাতিক স্তরের ক্রীড়াবিদ।
advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
সুন্দরবনের 'এক টাকার পাঠশালা'-য় চালু লাইব্রেরি!ছোট-বড় সকলেই পাবেন গল্পের বই পড়ার সুযোগ
আরও দেখুন
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/শিলিগুড়ি/
Siliguri News : কাঞ্চনজঙ্ঘা ক্রীড়াঙ্গনে ক্রীড়া উৎসব! উত্তরবঙ্গে প্রথম দিবারাত্রি অ্যাথলেটিক মিটে এক মঞ্চে প্রায় পাঁচশো অ্যাথলিট
Open in App
হোম
খবর
ফটো
লোকাল