TRENDING:

Paharia Express: দিঘা থেকে দার্জিলিং যাওয়া হবে এক ট্রেনেই, রেলের উপহারে পর্যটকদের খুশি আর ধরে না! বাগডোগরা পেল নতুন স্টপেজ

Last Updated:

Paharia Express: পাহাড়িয়া এক্সপ্রেসের স্টপেজ পেল বাগডোগরা। বাগডোগরার সঙ্গে দিঘার যোগাযোগ আরও সহজতর হল। ২ মিনিটের স্টপেজ দেওয়া হয়েছে বাগডোগরা স্টেশনে। ট্রেনের সংখ্যা বাড়ানোর আশ্বাস সাংসদের।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
বাগডোগরা, শিলিগুড়ি, বিশ্বজিৎ মিশ্র: পাহাড়িয়া এক্সপ্রেস ট্রেনের স্টপেজ পেল বাগডোগরা। অবশেষে বাগডোগরার সঙ্গে দিঘার যোগাযোগ আরও সহজতর হল। সবুজ পতাকা দেখিয়ে বাগডোগরা থেকে এই নতুন স্টপেজের সূচনা করেন দার্জিলিং লোকসভার সাংসদ রাজু বিস্তা।
পাহাড়িয়া এক্সপ্রেসের নতুন স্টপেজ পেল বডোগরা
পাহাড়িয়া এক্সপ্রেসের নতুন স্টপেজ পেল বডোগরা
advertisement

নিউ জলপাইগুড়ি-দিঘাগামী পাহাড়িয়া এক্সপ্রেস সপ্তাহে একদিন চললেও, এতদিন বাগডোগরায় স্টপেজ ছিল না। শুক্রবার থেকে দিঘার এই ট্রেনের স্টপেজ পাওয়ায় খুশির বাগডোগরা ও পার্শ্ববর্তী এলাকার বাসিন্দারা। আগামী দিনে নতুন করে আও ট্রেনের সংখ্যা বাড়ানো হবে বলেই বাগডোগরা স্টেশনে আশ্বাস দেন সাংসদ।

আরও পড়ুন: কাজে যাওয়ার পথে কালচিনিতে প্রাণ গেল ৪ মহিলা শ্রমিকের, এশিয়ান হাইওয়েতে ভয়াবহ দৃশ্য! রাস্তা অবরোধ ক্ষুব্ধ জনতার

advertisement

১৫৭২১ আপ এবং ১৫৭২২ ডাউন পাহাড়িয়া এক্সপ্রেস প্রত্যেক শুক্রবার সন্ধ্যা ৭ টা ৫৫ মিনিটে নিউ জলপাইগুড়ি থেকে ছেড়ে ৮ টা ৩০ মিনিটে বাগডোগরায় ঢুকবে। ২ মিনিটের স্টপেজ দেওয়া হয়েছে বাগডোগরা স্টেশনে। তারপর ট্রেনটি অন্যান্য স্টেশনে স্টপেজ দিয়ে গন্তব্যে পৌঁছবে।

আরও পড়ুন: দোলের আগেই বড় বদল আবহাওয়ায়, পাহাড়ে বৃষ্টির পূর্বাভাস! কোন কোন জেলা ভিজতে পারে, দেখুন IMD’র লেটেস্ট আপডেট

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
ব্রিটিশ আমলে পথচলা শুরু! আজ পুরুলিয়ার গর্ব এই প্রাথমিক বিদ্যালয়, কত ইতিহাসের সাক্ষী
আরও দেখুন

এদিন বাগডোগরা স্টেশনে নতুনট্রনে স্টপেজ দেওয়ার উদ্বোধনে উপস্থিত ছিলেন দার্জিলিংয়ের সাংসদ রাজু বিস্তা, মাটিগাড়া নকশালবাড়ি বিধায়ক আনন্দময় বর্মন, রেলের কাঠিহারের ডিভিশনাল ম্যানেজার কীরেন্দ্র নাড়া সহ অন্যান্য আধিকারিকরা। রেলের এই পদক্ষেপে খুশি স্থানীয়রা।

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷  দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Paharia Express: দিঘা থেকে দার্জিলিং যাওয়া হবে এক ট্রেনেই, রেলের উপহারে পর্যটকদের খুশি আর ধরে না! বাগডোগরা পেল নতুন স্টপেজ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল