TRENDING:

Siliguri News: ভোটের আগেই নাম পালটাচ্ছে শিলিগুড়ির জনপ্রিয় বাঘাযতীন পার্কের? প্রস্তাব পুরসভায়! পালটা তোপ শঙ্করের!

Last Updated:

Siliguri News: মেয়র জানান, প্রস্তাব এসেছে। পুরবোর্ডে আলোচনা হবে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
শিলিগুড়ি: পুরসভা থেকে ঢিল ছোঁড়া দূরত্ব! বাঘাযতীন পার্ক। যা লোকমুখে পরিচিত ‘বিজেপি’ নামে। দিনভর আড্ডা। সকালে মর্নিং ওয়াক। একসময়ে লাফিং ক্লাব চলত। পাবলিক গ্রাউন্ড। পুরসভার নিজস্ব মাঠ। বিভিন্ন রাজনৈতিক দলের সভা, মেলা, প্রদর্শনীর পীঠস্থান। বুদ্ধদেব ভট্টাচার্য থেকে মমতা বন্দ্যোপাধ্যায়, বিরোধীরাও সভা করেছেন এই মাঠে। সন্ধ্যে হলেই যেখানে ঢল নামে যুব সমাজের। চলে রাত পর্যন্ত জমিয়ে আড্ডা।
নাম বদলাবে শিলিগুড়ির বাঘাযতীন পার্কের?
নাম বদলাবে শিলিগুড়ির বাঘাযতীন পার্কের?
advertisement

সকলের মুখে একটাই ঠিকানা, ‘বিজেপি-তে আয়। দেখা হবে। আড্ডা হবে।” এবারে এই বিজেপির নাম পালটাচ্ছে? এমনই প্রস্তাব এসেছে পুরসভার কাছে। মেয়র গৌতম দেব স্বীকারও করেছেন সে কথা। বিজেপি বলেই কি শাসকের অ্যালার্জি? নতুন নামকরণ হতে পারে বাঘাযতীন উদ্যান (বিজেইউ)?

মেয়র জানান, প্রস্তাব এসেছে। পুরবোর্ডে আলোচনা হবে। অন্যদিকে বিজেপির বিধায়ক শঙ্কর ঘোষের দাবি, বিজেপি নামেই পরিচিত এই মাঠ এবং তাই থাকবে। নাম বদলালে প্রভাব পড়বে না। আর ২০২৬-এই তৃণমূল বিদায় নেবে। নাম বদল অবান্তর বিষয়।” যুব সমাজেরও দাবি, নাম বদলেও লাভ নেই। বিজেপি ছিল, আছে এবং থাকবেও।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
বাইরে রাজনৈতিক যুদ্ধ! কিন্তু এই একটি জায়গায় মিলেমিশে একাকার গেরুয়া-সবুজ-লাল, ভোট এলেই ধরা পড়ে অবাক করা ছবি
আরও দেখুন

প্রসঙ্গত বাম আমলে শিলিগুড়ি শহরের একাধিক মোড়ের নাম বদলানো হয়েছিল। যেমন এয়ারভিউ মোড়ের নাম রাখা হয় মহাত্মা গান্ধি মোড়। জলপাইমোড়ের নাম রাখা হয় বিবাদী মোড়। ভেনাস মোড়ের নাম রাখা হয় সফদর হাসমি চক। কিন্তু এখনও সেই পুরনো নামেই পরিচিত এয়ারভিউ, জলপাইমোড় বা ভেনাস মোড়।

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷  দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Siliguri News: ভোটের আগেই নাম পালটাচ্ছে শিলিগুড়ির জনপ্রিয় বাঘাযতীন পার্কের? প্রস্তাব পুরসভায়! পালটা তোপ শঙ্করের!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল