ঘটনার খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলের ছুটে আছে ফাঁসিদেওয়া থানার পুলিশ। ইতিমধ্যেই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পরিবারের সদস্যরাও। তবে কি কারণে তিনি আত্মহত্যা তা বুঝে উঠতে পারছেন না পরিবারের সদস্যরা। মৃতদেহ উদ্ধার করতে প্রশাসনের উদ্যোগে তিস্তা ক্যানেলের সমস্ত লক গেট বন্ধ করে দেওয়া হয়েছে। ঘটনায় ছড়িয়েছে তীব্র চাঞ্চল্য৷
advertisement
পুলিশ সূত্রে খবর, মৃতদেহ উদ্ধারের জন্য ইতিমধ্যেই এনডিআরএফকে খবর দেওয়া হয়েছে। গোটা ঘটনার ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে ফাঁসিদেওয়া থানার পুলিশ। এদিন আত্মঘাতী ব্যবসায়ীর স্কুটি থেকে একটি সুইসাইড নোট উদ্ধার করেছে পুলিশ।
প্রসঙ্গত, শিলিগুড়ি জাতীয় সড়কে দুর্ঘটনায় মৃত্যু হয়েছে এক যুবকের৷ জলপাইগুড়ি-শিলিগুড়ি জাতীয় সড়কে ভয়াবহ পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক যুবকের৷ গৌরীহাট সংলগ্ন ফ্লাইওভারের নীচ থেকে উদ্ধার হয়েছে তাঁর দেহ। মৃত যুবক পেশায় সিভিল ইঞ্জিনিয়ার এবং এক পুলিশ কর্মীর পুত্র বলে জানা গিয়েছে। ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে৷
জানা গিয়েছে, ফ্লাইওভারের উপরে পড়ে ছিল তাঁর মোটরবাইক, আর প্রায় নয় ফুট নীচে পড়ে ছিল রাজ থাপা নামে ওই যুবকের দেহ। ভোর চারটে নাগাদ স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে জলপাইগুড়ি কোতোয়ালি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়। পরে দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়।
প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, ভোররাতে শিলিগুড়ি থেকে বাইকে করে বাড়ি ফিরছিলেন রাজ। সেই সময় পেছন থেকে দ্রুতগামী কোনও গাড়ি ধাক্কা মারে। ধাক্কার জেরে নিয়ন্ত্রণ হারিয়ে বাইকটি ফ্লাইওভারের উপর থেকে ছিটকে পড়ে যায় এবং রাজ নিচে পড়ে গুরুতর জখম হন। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়েছে বলে মনে করা হচ্ছে।
(DISCLAIMER:This news piece may be triggering. If you or someone you know needs help, call any of these helplines: Aasra (Mumbai) 022-27546669, Sneha (Chennai) 044-24640050, Sumaitri (Delhi) 011-23389090, Cooj (Goa) 0832- 2252525, Jeevan (Jamshedpur) 065-76453841, Pratheeksha (Kochi) 048-42448830, Maithri (Kochi) 0484-2540530, Roshni (Hyderabad) 040-66202000, Lifeline 033-64643267 (Kolkata))
