TRENDING:

Accident: ভয়ঙ্কর দুর্ঘটনা! লরির সঙ্গে বাইকের ধাক্কা! রক্তে ভাসল চারিদিক, মুহূর্তে শেষ সব

Last Updated:

Accident: মৃতের নাম বিক্রম ঘোষ(১৯) ও আহতের নাম মানিক মণ্ডল (২১), উভয়ের বাড়ি চাপড়ার দৈয়েরবাজারে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
সমীর রুদ্র, নদীয়া: লরির ধাক্কায় মৃত্যু এক বাইক আরোহীর, আহত আরও ১। লরির ধাক্কায় মৃত্যু হল এক বাইক আরোহীর, এই ঘটনায় আরও এক বাইক আরোহী গুরুতর জখম হয়েছেন। রবিবার দুপুরে ঘটনাটি ঘটেছে কৃষ্ণনগরের কোতোয়ালি থানার অন্তর্গত পানিনালা এলাকায় কৃষ্ণনগর-করিমপুর রাজ্য সড়কে।
ভয়াবহ দুর্ঘটনা (প্রতীকী চিত্র)
ভয়াবহ দুর্ঘটনা (প্রতীকী চিত্র)
advertisement

মৃতের নাম বিক্রম ঘোষ(১৯) ও আহতের নাম মানিক মণ্ডল (২১), উভয়ের বাড়ি চাপড়ার দৈয়েরবাজারে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে আজ দুপুরে ওই দুই যুবক বাইকে চেপে দৈয়েরবাজার থেকে কৃষ্ণনগরের দিকে আসছিল। সেই সময় পানিনালা এলাকায় কৃষ্ণনগর থেকে করিমপুরগামী একটি লরি নিয়ন্ত্রণ হারিয়ে তাদের ধাক্কা মারে।

ঘটনাস্থলে লুটিয়ে পড়ে তারা। এরপরই ঘাতক লরিটি আরও একটি ই-রিক্সাকে ধাক্কা মেরে চম্পট দেয়। স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে শক্তিনগর জেলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক বিক্রম ঘোষকে মৃত বলে ঘোষণা করেন।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরুলিয়ার রঘুনাথপুর পৌরসভায় ‘অম্রুত-টু’ প্রকল্পে ৮৪ কোটি টাকার জল সরবরাহের উদ্যোগ
আরও দেখুন

এদিকে, জলপাইগুড়ি শিলিগুড়ি জাতীয় সড়কে মর্মান্তিক পথ দুর্ঘটনা। গৌরীহাট সংলগ্ন ফ্লাইওভারের নীচ থেকে উদ্ধার হল পুলিশ কর্মীর সিভিল ইঞ্জিনিয়ার ছেলের মৃতদেহ। ফ্লাই ওভারের উপরে পড়েছিল বাইক। নয় ফুট নীচ পড়েছিল পেশায় সিভিল ইঞ্জিনিয়র রাজ থাপার দেহ। ভোর চারটা নাগাদ খবর পেয়ে জলপাইগুড়ি কোতোয়ালি থানার পুলিশ গিয়ে দেহ উদ্ধার করে। জানা গিয়েছে, ভোর রাতে শিলিগুড়ি থেকে বাইকে করে বাড়ি ফিরছিল রাজ। পেছন থেকে দ্রুতগামী কোনও গাড়ির ধাক্কায় এই দুর্ঘটনা বলে প্রাথমিক তদন্তে অনুমান। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

advertisement

বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Accident: ভয়ঙ্কর দুর্ঘটনা! লরির সঙ্গে বাইকের ধাক্কা! রক্তে ভাসল চারিদিক, মুহূর্তে শেষ সব
Open in App
হোম
খবর
ফটো
লোকাল