TRENDING:

Siliguri News: বিধানসভা ভোটের আগেই নাম পালটাচ্ছে শিলিগুড়ির জনপ্রিয় বাঘাযতীন পার্ক? প্রস্তাব পুরসভায়! পালটা তোপ শঙ্করের!

Last Updated:

Siliguri News: পুরসভা থেকে ঢিল ছোঁড়া দূরত্ব! বাঘাযতীন পার্ক। যা লোকমুখে পরিচিত "বিজেপি" নামে। দিনভর আড্ডা। সকালে মর্ণিং ওয়াক। একসময়ে লাফিং ক্লাব চলতো। পাবলিক গ্রাউণ্ড। পুরসভার নিজস্ব মাঠ। বিভিন্ন রাজনৈতিক দলের সভা, মেলা, প্রদর্শনীর পীঠস্থান।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
শিলিগুড়ি: পুরসভা থেকে ঢিল ছোঁড়া দূরত্ব! বাঘাযতীন পার্ক। যা লোকমুখে পরিচিত “বিজেপি” নামে। দিনভর আড্ডা। সকালে মর্ণিং ওয়াক। একসময়ে লাফিং ক্লাব চলতো। পাবলিক গ্রাউণ্ড। পুরসভার নিজস্ব মাঠ। বিভিন্ন রাজনৈতিক দলের সভা, মেলা, প্রদর্শনীর পীঠস্থান। বুদ্ধদেব ভট্টাচার্য থেকে মমতা বন্দোপাধ্যায়, বিরোধীরাও সভা করেছেন। সন্ধ্যে হলেই যেখানে ঢল নামে যুব সমাজের। চলে রাত পর্যন্ত জমিয়ে আড্ডা। সকলের মুখে একটাই ঠিকানা, “বিজেপি” তে আয়। দেখা হবে। আড্ডা হবে।” এবারে এই বিজেপির নাম পালটাচ্ছে? এমনই প্রস্তাব এসছে পুরসভার কাছে। মেয়র গৌতম দেব স্বীকারও করেছেন।
টিএমসি- বিজেপি
টিএমসি- বিজেপি
advertisement

আরও পড়ুনঃ ২১–৪০ বছরের যুবক-যুবতীর ভিড়, ১ এপ্রিল থেকেই অ্যাকাউন্টে যুব সাথীর টাকা

বিজেপি বলেই কি শাসকের এলার্জি? নতুন নামকরণ হতে পারে বাঘাযতীন উদ্যান (বিজেইউ)? মেয়র জানান, প্রস্তাব এসছে। পুরবোর্ডে আলোচনা হবে। অন্যদিকে বিজেপির বিধায়ক শঙ্কর ঘোষের দাবী, বিজেপি নামেই পরিচিত, এবং থাকবে। নাম বদলালে প্রভাব পড়বে না। আর ২৬-এই তৃণমূল বিদায় নেবে। নাম বদল অবান্তর বিষয়।” যুব সমাজেরও দাবী, নাম বদলেও লাভ নেই। বিজেপি ছিল, আছে এবং থাকবেও।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরুলিয়ার রঘুনাথপুর পৌরসভায় ‘অম্রুত-টু’ প্রকল্পে ৮৪ কোটি টাকার জল সরবরাহের উদ্যোগ
আরও দেখুন

প্রসঙ্গত বাম আমলে শহরের একাধীক মোড়ের নাম বদলানো হয়েছিল। যেমন এয়ারভিউ মোড়ের নাম রাখা হয় মহাত্মা গান্ধি মোড়। জলপাইমোড়ের নাম রাখা হয় বিবাদী মোড়। ভেনাস মোড়ের নাম রাখা হয় সফদর হাসমি চক। কিন্তু এখোনো সেই পুরমো নামেই পরিচিত এয়ারভিউ, জলপাইমোড় বা ভেনাস মোড়।

advertisement

বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Siliguri News: বিধানসভা ভোটের আগেই নাম পালটাচ্ছে শিলিগুড়ির জনপ্রিয় বাঘাযতীন পার্ক? প্রস্তাব পুরসভায়! পালটা তোপ শঙ্করের!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল