TRENDING:

Indian Army Jawan Death: নতুন বাড়ির কাজ দেখতে শনিবারই ফেরার কথা ছিল, কফিন বন্দি হয়ে সাঁকরাইলে ফিরছেন সমীরণ!

Last Updated:

বৃহস্পতিবার জম্মু কাশ্মীরের ডোডার প্রায় ৯০০০ ফুট উচ্চতায় ভদেরওয়াহ-চম্বা রোডের উপরে গাড়িটি দুর্ঘটনার কবলে পড়ে৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
রাজু সিং, ঝাড়গ্রাম: মৃত সমীরণ সিং ঝাড়গ্রামের সাঁকরাইল ব্লকের রগড়া অঞ্চলের কুচলাদাঁড়ি গ্রামের বাসিন্দা ছিলেন৷ এই দুঃসংবাদ পৌঁছনোর পর থেকেই শোকের ছায়া নেমে এসেছে গোটা এলাকায়৷
জম্মু কাশ্মীরের ডোডায় ভয়াবহ দুর্ঘটনায় মৃত সাঁকরাইলের বাসিন্দা সমীরণ সিং৷
জম্মু কাশ্মীরের ডোডায় ভয়াবহ দুর্ঘটনায় মৃত সাঁকরাইলের বাসিন্দা সমীরণ সিং৷
advertisement

পরিবারের একমাত্র রোজগেরে সদস্য ছিলেন সমীরণ৷ সম্প্রতি নতুন বাড়ি তৈরির কাজও শুরু করেছিলেন তিনি৷ সেই বাড়ির ঢালাইয়ের কাজ শেষ হয়েছে কয়েকদিন আগে৷ আগামিকাল শনিবারই ছুটি নিয়ে বাড়ি ফেরার কথা ছিল সমীরণের৷ ছেলের ফেরার অপেক্ষায় ছিলেন তাঁর বাবা-মা৷ তার বদলে ফিরছে সমীরণের কফিনবন্দি দেহ৷

পরিবার সূত্রে জানা গিয়েছে, শুক্রবার সমীরণের মরদেহ বাড়িতে ফেরার কথা ছিল। তবে খারাপ আবহাওয়ার কারণে বিমানে দেহ পাঠানো সম্ভব হয়নি।

advertisement

বৃহস্পতিবার জম্মু কাশ্মীরের ডোডার প্রায় ৯০০০ ফুট উচ্চতায় ভদেরওয়াহ-চম্বা রোডের উপরে গাড়িটি দুর্ঘটনার কবলে পড়ে৷ সেই সময় উল্টো দিক থেকে আসা একটি গাড়িকে পাশ কাটাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে সেনাবাহিনীর গাড়িটি প্রায় ২০০ ফুট গভীর খাদে পড়ে যায়। দুর্ঘটনাটি এতটাই ভয়াবহ ছিল যে ঘটনাস্থলেই ১০ জন জওয়ানের মৃত্যু হয়। আহত হন আরও ১১ জন৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
আবার দোল! যার মূল আকর্ষণ পান্তা ভাতের ভোগ যার মূল আকর্ষণ পান্তা ভাতের ভোগ!
আরও দেখুন

সেনাবাহিনীর সূত্রে জানা গিয়েছে, ওই গাড়িটিতে মোট ২১ জন ছিলেন৷ প্রায় ৯০০০ ফুট উচ্চতায় ভদেরওয়াহ-চম্বা রোডের উপরে গাড়িটি দুর্ঘটনার কবলে পড়ে৷ দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় সেনা এবং পুলিশের উদ্ধারকারী দল৷ স্থানীয়রাও উদ্ধারকাজে হাত লাগান৷ গুরুতর আহত কয়েকজন সেনা জওয়ানকে এয়ারলিফট করে উধমপুরের হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷  দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Indian Army Jawan Death: নতুন বাড়ির কাজ দেখতে শনিবারই ফেরার কথা ছিল, কফিন বন্দি হয়ে সাঁকরাইলে ফিরছেন সমীরণ!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল