স্থানীয় সূত্রে জানা যায়, Rajpur Sonarpur Municipality-র ১৭ নম্বর ওয়ার্ডের দোলতলায় প্রতিবছরের মতো এবারও মেলা বসেছে। বিভিন্ন এলাকা থেকে বহু মানুষ সেই মেলায় আসছেনও প্রতিবারের মতো। সেই সময় এক ব্যক্তির বাইক পার্কিং করা নিয়ে ঝামেলার সূত্রপাত হয়। অভিযোগ, এরপর রড, উইকেট ও লাঠি নিয়ে একে অপরের উপর হামলা চালানো হয়।
advertisement
এদিনের ঘটনায় মুন্না জাকির মণ্ডল-সহ একাধিক ব্যক্তির বিরুদ্ধে হামলার অভিযোগ উঠেছে। জানা গিয়েছে, সঞ্জয় সাউ নামে এক ব্যক্তির উপর হামলা চালানো হয়৷ তেমনটাই অভিযোগ। ঘটনায় আক্রান্তদের মধ্যে রয়েছেন সঞ্জয় সাউ, সোমা ঘোষ, দেবাশিস দাস ও ঋতুপর্ণা ঘোষ নামের ব্যক্তিরা।
এদিনের ঘটনার জেরে এলাকায় উত্তেজনা ছড়ালে এলাকায় পৌঁছয় পুলিশ৷ পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ পিকেট বসানো হয়েছে গোটা এলাকায়। দু’পক্ষই Sonarpur Police Station-এ লিখিত অভিযোগ দায়ের করেছেন। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। তবে এই রিপোর্ট লেখা পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি।
