TRENDING:

Smuggling : রাজ্য ছাড়িয়ে মণিপুরে অভিযান! পুলিশের জালে ধরা পড়ল জেলায় মাদক পাচার চক্রের কিংপিন

Last Updated:

Smuggling : মাদক পাচারের শিকল ভেঙে পাচার চক্রের মূল পাণ্ডাকে গ্রেফতার করল মালদহ জেলা পুলিশ। জেলা পুলিশের বিশেষ টিম ভিন রাজ্য মণিপুরে অভিযান চালায়।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মালদহ, জিএম মোমিন : মণিপুর থেকে কলকাতা, কলকাতা থেকে মালদহ, এর পর মালদহে তৈরি হওয়ার পর দিল্লি হয়ে গোয়া। আন্তঃরাজ্য মাদক পাচারের শিকল ভেঙে পাচার চক্রের মূল পাণ্ডাকে গ্রেফতার করল মালদহ জেলা পুলিশ।
মালদহ জেলা পুলিশ সুপার অফিস 
মালদহ জেলা পুলিশ সুপার অফিস 
advertisement

জেলা পুলিশের বিশেষ টিম ভিন রাজ্য মণিপুরে অভিযান চালিয়ে জেলায় ব্রাউন সুগারের ক্রু মেটেরিয়াল সরবরাহকারী মণিপুরের বাসিন্দা নওয়াজ শরীফকে গ্রেফতার করে মালদহ জেলা পুলিশ। মণিপুরের ইস্ট ইম্ফল জেলার বাসিন্দা নওয়াজ শরীফ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, দীর্ঘদিন ধরেই মালদহ জেলায় ব্রাউন সুগার তৈরীর কাঁচামাল অর্থাৎ ক্রু মেটেরিয়াল সাপ্লাই করত নওয়াজ শরীফ। মণিপুর থেকেই সমস্ত পাচার চক্রে নজরদারি চালাত সে। উল্লেখ্য, কিছুদিন আগেই মাদক পাচার মামলায় কলকাতা থেকে দুজনকে গ্রেফতার করে পুলিশ।

advertisement

তাদের জিজ্ঞাসাবাদ করে আরও চারজনকে গ্রেফতার করা হয় গোয়া থেকে। এরপর এই ছয়জনকে জিজ্ঞাসাবাদ করে মণিপুরের বাসিন্দা নওয়াজ শরীফের নাম উঠে আসে। পুলিশ সুপার অভিজিৎ বন্দ্যোপাধ্যায় জানান, “মণিপুর থেকে ব্রাউন সুগার তৈরির ক্রু মেটেরিয়াল সাপ্লাই করত এই নওয়াজ শরীফ। এমনকী বার্মা থেকেও ব্রাউন সুগারের ক্রুড মেটেরিয়াল নিয়ে এসে তা কলকাতায় পাঠাত। জেলার ছয় কারবারি ও ঝাড়খণ্ডের কিছু কারবারীদের সঙ্গে তারা মণিপুরে গিয়ে এই মাদক পাচার চক্র চালাত।

advertisement

মণিপুরের বিভিন্ন জেলায় ওপিয়াম চাষ করে ব্রাউন সুগারের কাঁচামাল তৈরি করে মালদহে সাপ্লাই করা হত।” তিনি আরও জানান, “আশ্চর্যজনক বিষয় হচ্ছে কোন সড়ক পথ বা ট্রেনে করে নয়। এই ক্রু মেটেরিয়াল তারা মণিপুর থেকে বিমানে করে কলকাতা, এরপর কলকাতা থেকে মালদহে নিয়ে আসত।

View More

আরও পড়ুন- নাম সংকীর্তনের হরিবাসর থেকে হরির লুুঠ! প্রাচীন রীতি মেনে দোল উৎসব পালিত হাওড়ার এই অ‍ঞ্চলে

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
ওটিটি প্লাটফর্মের ভিড়ে আলোকিত হোক মঞ্চ! খেজুরিতে দু'দিনের নাট্য কর্মশালার আয়োজন
আরও দেখুন

মালদহে ব্রাউন সুগার তৈরির পর দিল্লি হয়ে গোয়ায় পাঠিয়ে মাদক কারবারের ব্যবসা করত তারা। তবে জেলার বিশেষ টিম সমস্ত চক্রের পর্দা ফাঁস করেছে।” এই ঘটনায় ধৃতদের পুলিশি হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদ চালান হচ্ছে। ঘটনায় আরও তথ্য জানতে তদন্ত জারি রেখেছে পুলিশ।

বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Smuggling : রাজ্য ছাড়িয়ে মণিপুরে অভিযান! পুলিশের জালে ধরা পড়ল জেলায় মাদক পাচার চক্রের কিংপিন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল