TRENDING:

Purulia News: জল সংকট মোকাবিলায় নয়া দিশা! স্বল্প খরচ-সহজ প্রযুক্তিতে বৃষ্টির জল সংরক্ষণ, পুরুলিয়ার স্কুল ছাত্রীদের তাক লাগানো প্রোজেক্ট

Last Updated:

Purulia News: শিক্ষক-শিক্ষিকা ও অভিভাবকদের মতে, এই ধরনের প্রজেক্ট পড়ুয়াদের বাস্তবমুখী শিক্ষা দেওয়ার পাশাপাশি পরিবেশ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। 

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
পুরুলিয়া, শান্তনু দাসঃ জলের সংকট মোকাবিলায় বৃষ্টির জল সংরক্ষণ ও তার সদ্ব্যবহার নিয়ে এক অভিনব প্রোজেক্ট তৈরি করে তাক লাগাল পুরুলিয়ার তিন স্কুল ছাত্রী। পরিবেশ সচেতনতার এক উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে তাঁরা স্বল্প খরচে ও সহজ প্রযুক্তি ব্যবহার করে কীভাবে বৃষ্টির জল সংগ্রহ ও সংরক্ষণ করা যায়, তা হাতেকলমে উপস্থাপন করেছে।
advertisement

এই প্রোজেক্টের মাধ্যমে ছাত্রীরা দেখিয়েছে, কীভাবে সহজ প্রযুক্তি ও স্বল্প খরচে বৃষ্টির জল সংরক্ষণ করা যায় এবং সেই জল দৈনন্দিন কাজে ব্যবহার করা যায়। হুড়া উচ্চতর বালিকা বিদ্যালয়ের দশম শ্রেণির তিন ছাত্রী, সরস্বতী মণ্ডল, শর্মিরা মণ্ডল ও বর্ষা মাহাতো এই প্রোজেক্টটি তৈরি করেছে। ছাত্রীদের এই উদ্যোগ জল সংরক্ষণের গুরুত্ব সম্পর্কে সমাজকে সচেতন করার পাশাপাশি ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি দিশাও দেখিয়েছে।

advertisement

আরও পড়ুনঃ কলমের আঁচড়ে সমাজ বদলের ডাক! নারী শিক্ষার প্রসারে পুরুলিয়ার কবির অভিনব উদ্যোগ, নতুন করে ভাবতে বাধ্য হচ্ছে মানুষ

এই প্রোজেক্টের মাধ্যমে তাঁরা প্রমাণ করেছে, বড় প্রযুক্তি নয়, সচেতন চিন্তাভাবনা ও সামান্য উদ্যোগই জল সংরক্ষণের পথে বড় পরিবর্তন আনতে পারে। ছাত্রীদের বক্তব্য, “আমরা এই প্রোজেক্টের মাধ্যমে দেখাতে চেয়েছি কীভাবে বৃষ্টির জল সংরক্ষণ করে সেটিকে বিভিন্নভাবে ব্যবহার করা যায়। জল সংকটের সময় এই পদ্ধতি খুবই উপকারী হতে পারে।”

advertisement

View More

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

সেরা ভিডিও

আরও দেখুন
গান গাইতে গাইতেই ছানা বিক্রি...! আয় বাড়ল Double,‌ ক্রেতাদের মন জয় করতে অভিনব কৌশল
আরও দেখুন

শিক্ষক-শিক্ষিকা ও অভিভাবকদের মতে, এই ধরনের প্রোজেক্ট পড়ুয়াদের বাস্তবমুখী শিক্ষা দেওয়ার পাশাপাশি পরিবেশ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এই উদ্যোগ শুধু একটি বিদ্যালয় প্রোজেক্টেই সীমাবদ্ধ নয়, বরং জল সংরক্ষণের গুরুত্ব সম্পর্কে সমাজকে সচেতন করার পাশাপাশি ভবিষ্যৎ প্রজন্মের জন্য এক গুরুত্বপূর্ণ দিশা দেখিয়ে দিল বলে মনে করছেন অনেকে।

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷  দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Purulia News: জল সংকট মোকাবিলায় নয়া দিশা! স্বল্প খরচ-সহজ প্রযুক্তিতে বৃষ্টির জল সংরক্ষণ, পুরুলিয়ার স্কুল ছাত্রীদের তাক লাগানো প্রোজেক্ট
Open in App
হোম
খবর
ফটো
লোকাল