TRENDING:

Purulia News: পুরুলিয়ার সাহিত্য জগতে নক্ষত্র পতন, দাদার স্বপ্নপূরণ করতে কোমর বাঁধলেন ভাই

Last Updated:

Purulia News: প্রয়াত হলেন পুরুলিয়ার প্রখ্যাত গবেষক ও সাহিত্যিক। তাঁর মৃত্যুতে সাহিত্য জগতে শোকের ছায়া। তবে দাদার স্মৃতিকে অমর করে রাখতে এবং পুরুলিয়াকে বিশ্বের কাছে আরও ভালভাবে তুলে ধরতে এক অভিনব উদ্যোগ নিয়েছেন তাঁর ভাই।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
পুরুলিয়া, শান্তনু দাস: পুরুলিয়া জেলার প্রখ্যাত গবেষক ও সাহিত্যিক প্রয়াত দিলীপ কুমার গোস্বামীর প্রয়াণের পর তাঁর আজীবনের সাধনা ও গবেষণাকর্মকে সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে এক গুরুত্বপূর্ণ উদ্যোগ গ্রহণ করেছেন তাঁরই ভাই কানাই গোস্বামী। এই উদ্যোগের মাধ্যমে দিলীপ কুমার গোস্বামীর দীর্ঘদিনের গবেষণা ও সাহিত্যকর্ম আরও বৃহত্তর পাঠকসমাজের কাছে তুলে ধরার পথ প্রশস্ত হচ্ছে। শুধু তাই নয়, তাঁর জীবদ্দশায় রচিত কিন্তু এখনও অপ্রকাশিত থাকা গ্রন্থগুলিও প্রকাশ করার সিদ্ধান্ত নিয়েছেন কানাই গোস্বামী।
advertisement

দীর্ঘদিন ধরে পুরুলিয়ার ইতিহাস, সংস্কৃতি, লোকজ জীবন ও সাহিত্যচর্চা নিয়ে নিরলস গবেষণা করে গিয়েছিলেন দিলীপ কুমার গোস্বামী। তাঁর লেখা বইগুলির আজও ব্যাপক চাহিদা রয়েছে পাঠকসমাজে। সেই চাহিদার কথা মাথায় রেখেই বইগুলির পুনর্মুদ্রণ ও আরও বিস্তৃতভাবে প্রচারের পরিকল্পনা নেওয়া হয়েছে।

আরও পড়ুন: ২৫০ টাকা দরেও কাড়াকাড়ি! ধান-পাটের বদলে বাড়িতেই ‘সাদা সোনা’ ফলিয়ে রাতারাতি ভাগ্য বদলালেন মালদহের চাষি

advertisement

এই প্রসঙ্গে কানাই গোস্বামী বলেন, “পুরুলিয়াকে আরও ভালভাবে মানুষের কাছে তুলে ধরাই ছিল আমার দাদার স্বপ্ন। সেই স্বপ্নপূরণ করার দায়িত্ব এখন আমাদের। আজও তাঁর বইয়ের চাহিদা প্রচুর। কীভাবে সেই বইগুলি আরও বেশি মানুষের কাছে পৌঁছে দেওয়া যায়, সেটাই আমাদের লক্ষ্য। আগামীদিনে কীভাবে তার এই বইগুলি জেলার পাশাপাশি রাজ্যেরও বিভিন্ন প্রান্তে ছড়িয়ে দেওয়া যায় সেই চেষ্টাও আমাদের রয়েছে।”

advertisement

View More

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

সেরা ভিডিও

আরও দেখুন
গান গাইতে গাইতেই ছানা বিক্রি...! আয় বাড়ল Double,‌ ক্রেতাদের মন জয় করতে অভিনব কৌশল
আরও দেখুন

সাহিত্য ও গবেষণার মাধ্যমে পুরুলিয়ার পরিচিতি রাজ্য তথা দেশের নানা প্রান্তে পৌঁছে দিতে প্রয়াত দিলীপ কুমার গোস্বামীর অবদান অনস্বীকার্য। তাঁর স্মৃতি ও কর্মকে জীবন্ত রাখার লক্ষ্যে কানাই গোস্বামীর এই উদ্যোগ পুরুলিয়ার ইতিহাস, সংস্কৃতি ও সাহিত্যচর্চার ক্ষেত্রে এক অনন্য ও গুরুত্বপূর্ণ সংযোজন বলে মনে করছেন সাহিত্যপ্রেমীরা।

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷  দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Purulia News: পুরুলিয়ার সাহিত্য জগতে নক্ষত্র পতন, দাদার স্বপ্নপূরণ করতে কোমর বাঁধলেন ভাই
Open in App
হোম
খবর
ফটো
লোকাল