TRENDING:

Purulia News: কলমের আঁচড়ে সমাজ বদলের ডাক! নারী শিক্ষার প্রসারে পুরুলিয়ার কবির অভিনব উদ্যোগ, নতুন করে ভাবতে বাধ্য হচ্ছে মানুষ

Last Updated:

Purulia News: একজন কবির কলম সমাজ পরিবর্তনের এক শক্তিশালী মাধ্যম হতে পারে, তা বারবার প্রমাণ করে চলেছেন পুরুলিয়ার এই সাহিত্যসাধক।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
পুরুলিয়া, শান্তনু দাসঃ নারী শিক্ষার প্রসারে এক অভিনব ও প্রশংসনীয় উদ্যোগ নিয়েছেন পুরুলিয়ার কবি সুমিত কুমার বেরা। সমাজের গভীরে প্রোথিত কুসংস্কার, বৈষম্য ও নানা সামাজিক ব্যাধির বিরুদ্ধে তিনি কলমকেই হাতিয়ার করে নিরলসভাবে সমাজ পরিবর্তনের কাজে ব্রতী হয়েছেন। আদ্রা নিবাসী এই কবির কবিতায় বারবার উঠে এসেছে নারী ও শিশুর অধিকার, বাল্যবিবাহ রোধ, কন্যাভ্রূণ হত্যা বন্ধের মতো গুরুত্বপূর্ণ সামাজিক ইস্যু। সহজ ভাষা ও হৃদয়স্পর্শী ভাবনায় রচিত তাঁর কবিতাগুলি পাঠকের মনে গভীর প্রভাব ফেলছে।
advertisement

নারীর শিক্ষা, আত্মসম্মান ও স্বাধীনতার গুরুত্বের মতো বিষয়গুলি অত্যন্ত সংবেদনশীলভাবে নিজের লেখনীতে তুলে ধরেছেন সুমিতবাবু। শহর থেকে শুরু করে গ্রামবাংলার প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত তাঁর লেখা মানুষকে নতুন করে ভাবতে শেখাচ্ছে, বদলাতে অনুপ্রাণিত করছে সমাজের প্রচলিত দৃষ্টিভঙ্গি।

আরও পড়ুনঃ মাছের হ্যাচারিতে হঠাৎ দাউ দাউ করে আগুন! চোখের সামনে পুড়ে ছাই হাজার হাজার টাকার জিনিস, মাথায় হাত মালিকের

advertisement

এই প্রসঙ্গে কবি বলেন, “আমি চাই সমাজ বদলাক। বন্ধ হোক বাল্যবিবাহ, বন্ধ হোক কন্যাভ্রূণ হত্যা। নারীদের গুরুত্ব কতখানি সমাজকে বুঝতে হবে। আজ মেয়েরাও ছেলেদের সঙ্গে সমানভাবে এগিয়ে চলেছে, এই বার্তাই আমি পৌঁছে দিতে চাই।”

View More

তিনি আরও বলেন, সমাজে যে সকল ইতিবাচক ও কল্যাণকর কর্মকাণ্ড সংঘটিত হচ্ছে, সেগুলি আমাদের সামনে তুলে ধরা এবং ব্যাপকভাবে প্রচার করা জরুরি। কোথাও বাল্যবিবাহ সংঘটিত হলে তা প্রচারের পরিবর্তে, যেখানে বাল্যবিবাহ প্রতিরোধ করা হয়েছে বা বন্ধ করা সম্ভব হয়েছে, সেই সাফল্যের দৃষ্টান্তগুলি তুলে ধরা উচিত। এতে সমাজে সচেতনতা বাড়বে এবং ভাল কাজের প্রতি মানুষ আরও উৎসাহিত হবে।

advertisement

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

সেরা ভিডিও

আরও দেখুন
গান গাইতে গাইতেই ছানা বিক্রি...! আয় বাড়ল Double,‌ ক্রেতাদের মন জয় করতে অভিনব কৌশল
আরও দেখুন

নারী শিক্ষা ছাড়া সমাজের সার্বিক উন্নয়ন সম্ভব নয়, এই দৃঢ় বিশ্বাস থেকেই সুমিতবাবুর সাহিত্যচর্চা। একজন কবির কলম সমাজ পরিবর্তনের এক শক্তিশালী মাধ্যম হতে পারে, তা বারবার প্রমাণ করে চলেছেন পুরুলিয়ার এই সাহিত্যসাধক। তাঁর এই প্রয়াস নিঃসন্দেহে সমাজ গঠনের পথে এক অনুপ্রেরণামূলক দৃষ্টান্ত।

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷  দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Purulia News: কলমের আঁচড়ে সমাজ বদলের ডাক! নারী শিক্ষার প্রসারে পুরুলিয়ার কবির অভিনব উদ্যোগ, নতুন করে ভাবতে বাধ্য হচ্ছে মানুষ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল