TRENDING:

Purulia News: ভোটের আবহে এ কী পোস্টার পুরুলিয়ায়, রহস্য ঘনীভূত হচ্ছে ক্রমশ! আবার ফিরবে সেই দিন?

Last Updated:

Purulia News: পুরুলিয়ার বোরো থানার অন্তর্গত আঁকরো বড়কদম অঞ্চলের আঁকরো গ্রামে মাও নামাঙ্কিত পোস্টার দেখতে পান গ্রামের মানুষজন।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
পুরুলিয়া, শর্মিষ্ঠা ব্যানার্জি: নির্বাচনের পূর্বে মাও নামাঙ্কিত পোস্টার ঘিরে উত্তপ্ত জঙ্গলমহল পুরুলিয়া। ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে ‌গোটা এলাকায়। ‌পুরুলিয়ার বোরো থানার অন্তর্গত আঁকরো বড়কদম অঞ্চলের আঁকরো গ্রামে মাও নামাঙ্কিত পোস্টার দেখতে পান গ্রামের মানুষজন। ‌এই ঘটনায় শোরগোল পড়ে যায় সর্বত্র। ‌
মাও নামাঙ্কিত পোস্টার পুরুলিয়ায়
মাও নামাঙ্কিত পোস্টার পুরুলিয়ায়
advertisement

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বুধবার সকালে বোরো থানার অন্তর্গত আঁকরো বড়কদম অঞ্চলের আঁকরো গ্রামের বাসিন্দারা দেখতে পান পুকুর পাড়ে লাল কালিতে মাও নামাঙ্কিত পোস্টার। পোস্টারে স্পষ্ট হুঁশিয়ারি দিয়ে লেখা হয়েছে ‘২০২৬-এ এবার খেলবে মাওবাদীরা, বনধ না মানলেই মৃত্যুদণ্ড।’ এই ঘটনাকে ঘিরে আতঙ্ক দানা বেঁধেছে গোটা এলাকায়। আতঙ্ক ছড়িয়েছে আশপাশের গ্রামগুলিতেও। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বোরো থানার পুলিশ। এলাকার বাসিন্দাদের সঙ্গে কথা বলেন তারা। পুরো ঘটনার তদন্তও শুরু হয়েছে পুলিশের পক্ষ থেকে।

advertisement

উল্লেখ্য, উদ্ধার হওয়া পোস্টারে ‘বনধ’ পালনের নিদান দেওয়া হলেও, ঠিক কবে এই বনধ হবে সে বিষয়ে কোনও নির্দিষ্ট তারিখ বা সময়ের উল্লেখ নেই। এক কালে মাও অধ্যুষিত এলাকা ছিল জঙ্গলমহল। বর্তমানে মাওবাদী কার্যকলাপ কার্যত নেই বললেই চলে এই জেলায়। সেখানে হঠাৎ করে এমন পোস্টার! কে বা কারা এই পোস্টার দিয়ে গিয়েছে সে নিয়ে উঠছে একাধিক প্রশ্ন।

advertisement

View More

সেরা ভিডিও

আরও দেখুন
শিলাবৃষ্টিতে লণ্ডভণ্ড কাটোয়া, কোথাও নৌকা, কোথাও গামলা ভাসিয়ে পেঁয়াজ-রসুন তুলছে চাষিরা
আরও দেখুন

পুলিশ সূত্রে জানা গিয়েছে, বিগত ১০-১২ বছরে এই ধরনের কোনও ঘটনা এই এলাকায় ঘটেনি। তাদের প্রাথমিক অনুমান ভোটের আবহে সাধারণ মানুষের মধ্যে অহেতুক ভয়ের বাতাবরণ তৈরি করতেই এই পোস্টার দেওয়া হয়েছে। পুলিশের পক্ষ থেকে এলাকায় টহলদারির ব্যবস্থা করা হয়েছে, রয়েছে বাড়তি নজরদারির ব্যবস্থা। ‌

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷  দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Purulia News: ভোটের আবহে এ কী পোস্টার পুরুলিয়ায়, রহস্য ঘনীভূত হচ্ছে ক্রমশ! আবার ফিরবে সেই দিন?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল