TRENDING:

Char Dham Yatra: সাইকেলে চড়ে চার ধাম ও বারো জ্যোতির্লিঙ্গ দর্শন! স্বামীর উৎসাহে গৃহবধূর সাহসী যাত্রা, মনের জোরে লক্ষ্যের পথে

Last Updated:

Char Dham Yatra on Cycle: চার ধাম ও বারো জ্যোতির্লিঙ্গের উদ্দেশ্যে সাইকেলে যাত্রা শুরু করেছেন বিহারের এক সাহসী গৃহবধূ। স্বামীর উৎসাহে মহিলার এই উদ্যোগ রীতিমতো সাড়া ফেলে দিয়েছে সর্বত্র।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
বলরামপুর, পুরুলিয়া, শর্মিষ্ঠা ব্যানার্জি: একুশ শতকের নারীরা কোনও অংশেই পিছিয়ে নেই। ‌ তারা সমানভাবে পুরুষের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে চলতে পারেন। ‌তাইতো এবার চার ধাম ও বারো জ্যোতির্লিঙ্গের উদ্দেশ্যে সাইকেলে যাত্রা শুরু করেছেন এক সাহসী নারী। বিহার রাজ্যের ছাপরা জেলা থেকে তার এই যাত্রা শুরু হয়েছে। নিজের সাহস ও মনের জোরকে সঙ্গী করে এই কঠিন যাত্রাপথে এগিয়ে চলেছেন গৃহবধূ।
advertisement

সাংসারিক ও পারিবারিক বেশ কিছু বাধার সম্মুখীন হতে হয়েছিল তাকে তবুও তিনি হার মেনে নেননি। সব সময় পাশে পেয়েছেন নিজের স্বামীকে। বর্তমানে তার যাত্রা এগারো’তম দিনে পদার্পণ করেছে। ‌তিনি এসে পৌঁছেছেন পুরুলিয়া জেলার বলরামপুরে। চলার পথে সাধারণ মানুষ ও প্রশাসনের পক্ষ থেকে যথেষ্টই সহযোগিতা পাচ্ছেন তিনি। দীর্ঘ পথ অতিক্রম করে সাইকেলে এগিয়ে চলেছেন নিজের লক্ষ্যের দিকে।

advertisement

আরও পড়ুনঃ ডায়মন্ড হারবারের গোল্ড মেডেলিস্ট অর্থোপেডিক সৌম্যদীপ সরকার, ৬০ জন মেধাবী চিকিৎসককে ছাপিয়ে প্রথম, চিকিৎসা বিজ্ঞানে সার্জনের বিরাট সাফল্য

View More

ললিতা দেবী

এ বিষয়ে ললিতা দেবী বলেন, ইচ্ছেশক্তি ও মনের জোর নিয়ে তিনি এই যাত্রা শুরু করেছেন। পুলিশ-প্রশাসন ও সাধারণ নাগরিকদের যথেষ্ট সহযোগিতা পাচ্ছেন। পরিবারের মানুষদেরও উৎসাহ পেয়েছেন। ভরসা দিয়েছেন তার স্বামী। এই যাত্রাপথে তার কোনওরকম অসুবিধা হচ্ছে না। অনেক নতুন অভিজ্ঞতা সঞ্চয় হচ্ছে। এতে তার ভীষণই ভাল লাগছে।

advertisement

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

সেরা ভিডিও

আরও দেখুন
সাইকেলে চড়ে চার ধাম ও বারো জ্যোতির্লিঙ্গ দর্শন! স্বামীর উৎসাহে গৃহবধূর সাহসী যাত্রা
আরও দেখুন

বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় চার ধাম ও বারো জ্যোতির্লিঙ্গের উদ্দেশ্যে পুরুষদের এই সাইকেল যাত্রা। সেখানে বিহারের ললিতা দেবীর এই যাত্রা রীতিমতো সাড়া ফেলে দিয়েছে সর্বত্র। আগামী দিনে অন্যান্য নারীরাও তাকে দেখে অনুপ্রাণিত হবেন। তার এই আত্মবিশ্বাস দৃষ্টান্ত স্থাপন করছে সকলের মধ্যে।

advertisement

বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Char Dham Yatra: সাইকেলে চড়ে চার ধাম ও বারো জ্যোতির্লিঙ্গ দর্শন! স্বামীর উৎসাহে গৃহবধূর সাহসী যাত্রা, মনের জোরে লক্ষ্যের পথে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল