TRENDING:

Purulia News: পুরুলিয়ার স্বাস্থ্যক্ষেত্রে স্বস্তির খবর! দেবেন মাহাতো মেডিক্যাল কলেজে ফের চালু হল সিটি স্ক্যান পরিষেবা, মিটল দুর্ভোগ

Last Updated:

Purulia News: পুরুলিয়ার দেবেন মাহাতো গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ ও হাসপাতাল নিয়ে স্বস্তির খবর। রোগীদের দুর্ভোগের অবসান ঘটিয়ে ফের চালু হল সিটি স্ক্যান পরিষেবা। খুশি রোগী সহ তাঁদের পরিজনেরা।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
পুরুলিয়া, শর্মিষ্ঠা ব্যানার্জিঃ স্বাস্থ্য পরিষেবার জন্য অন্যতম ভরসার জায়গা পুরুলিয়া দেবেন মাহাতো গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ ও হাসপাতাল। এই হাসপাতালের উপর নির্ভরশীল পুরুলিয়া জেলার বেশিরভাগ মানুষ। বিগত কয়েকদিন থেকেই এই হাসপাতালের সিটি স্ক্যান পরিষেবা বন্ধ হয়ে পড়েছিল। ফলে বিপাকে পড়তে হচ্ছিল রোগীদের। ‌ যান্ত্রিক সমস্যার কারণে বন্ধ ছিল মেডিক্যাল কলেজের একমাত্র সিটি স্ক্যান। সিটি স্ক্যান সেন্টারের বাইরে মেশিন খারাপের বোর্ড ঝুলছিল।
advertisement

এই সমস্যার কথা সামনে আসতেই তড়িঘড়ি সিটি স্ক্যান মেশিন মেরামত করে হাসপাতাল কর্তৃপক্ষ। এতে রোগী সহ রোগীর আত্মীয়রা কিছুটা স্বস্তি পেয়েছেন। ‌

আরও পড়ুনঃ শান্তিপুর চষে বেড়ালেন আইরিশ যুবক, তাঁতপাড়া ঘুরে আপ্লুত! কীসের টানে বাংলা ভ্রমণ, জানলে গর্বে বুক ভরবে

এই বিষয়ে সিটি স্ক্যান পরিষেবা কেন্দ্রের কর্মী শিবানন্দ মাহাতো বলেন,  বিগত ৩-৪ দিন সিটি স্ক্যান পরিষেবা বন্ধ ছিল। ফলে রোগীদের সমস্যার মুখে পড়তে হচ্ছিল। ‌যান্ত্রিক ত্রুটির সমস্যা মিটে যাওয়ায় পুনরায় সিটি স্ক্যান চালু করা হল।

advertisement

এই বিষয়ে রোগীর আত্মীয় গোপাল দত্ত ও মল্লিকা মণ্ডল বলেন, এখানেই একমাত্র সরকারিভাবে সিটি স্ক্যান পরিষেবা পাওয়া যায়। মাঝে সিটি স্ক্যান বন্ধ ছিল। দ্রুত এই পরিষেবা আবারও চালু হল। এতে সকলেরই সুবিধা হয়েছে। দ্রুত রিপোর্ট পাওয়া যাচ্ছে। রোগীর পরিবারের সদস্যদের সঙ্গেও হাসপাতালের কর্মীরা যথেষ্ট সহযোগিতা করছেন। এতে খুবই খুশি। ‌

advertisement

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

সেরা ভিডিও

আরও দেখুন
একেবারে অন্যরকম দেখতে, এক গাছেই পাতার নানান রূপ! বাঁকুড়ার মানুষ আদর করে ডাকেন ‘মাথা পাগলা’ গাছ! দেখেছেন আপনি?
আরও দেখুন

জেলার মানুষের চিকিৎসার জন্য ভরসার অন্যতম জায়গা পুরুলিয়া দেবেন মাহাতো গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ ও হাসপাতাল। এখানে দূরদূরান্ত থেকে রোগীরা চিকিৎসা করাতে আসেন। হাসপাতালে এসে যদি যথাযথ পরিষেবা না পাওয়া যায়, তাহলে রোগীরা সমস্যার মধ্যে পড়েন। তাই এখানে পুনরায় সিটি স্ক্যান পরিষেবা চালু হওয়ায় স্বস্তিতে সকলে।

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷  দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Purulia News: পুরুলিয়ার স্বাস্থ্যক্ষেত্রে স্বস্তির খবর! দেবেন মাহাতো মেডিক্যাল কলেজে ফের চালু হল সিটি স্ক্যান পরিষেবা, মিটল দুর্ভোগ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল