এর আগে বুধবার এই ঘোষণা করেছিল কলকাতার এক নামী রেস্তরাঁ। ওই রেস্তরাঁর তরফে জানানো হয়েছে, কাঠ কয়লায় ফিরে যাবে কলকাতার পুরনো রেস্তোরাঁ। মেনুও কাটছাঁট করে অনেক কমানো হয়েছে। প্রস্তুতি নেওয়া হচ্ছে কাঠ এবং কয়লাতে যাতে রান্না করা যায়। সিরাজ কলকাতার মল্লিক বাজারের কাছে অন্যতম পুরনো রেস্তোরাঁ। শহরে ছটি চেইন রেস্তোরাঁ রয়েছে। কয়েকশোকর্মী কাজ করেন এই রেস্তোরাঁতে।
advertisement
ওই রেস্তরাঁতে রান্নার জন্য বিপুল গ্যাস লাগে, বাণিজ্যিক রান্নার গ্যাস পাওয়া যাবে কিনা অনিশ্চিত। এই পরিস্থিতিতে বিকল্প ভাবনা এই রেস্তোরাঁর। রেস্তরাঁ জায়গা দেখা হয়েছে প্রাথমিক ভাবে, সেখানেই কাঠ এবং কয়লাতে রান্নার ব্যবস্থা হবে। ছাড়পত্রের জন্য কথা বলা হবে পুরসভা ও পরিবেশ দফতরের সঙ্গে।
সেই সঙ্গে মেনুতেও বেশ কাটছাঁট করা হয়েছে। তন্দুর মেনুতে অসুবিধা নেই, তবে গ্রেভি আইটেম বন্ধ করা হচ্ছে বলে জানা গিয়েছে। যেখানে বেশি জ্বালানির প্রয়োজন এমন আইটেম বাদ দেওয়া হবে মেনু থেকে। তবে রেস্তরাঁ চালানোর সিদ্ধান্ত নিয়েছেন কর্তৃপক্ষ। তাঁরা জানান, কর্মীদের পরিবারের কথা ভেবে এখনও আউটলেটে বন্ধ করা হয়নি। তবে গ্যাসের সংকট চলতে থাকলে আউটলেট কমিয়ে দেওয়া হতে পারে।
