TRENDING:

Agriculture News: সরকারি ধান্যক্রয় কেন্দ্রে নিয়ম বদল, ৩০ কুইন্টাল থেকে সোজা ১০! চরম বিপাকে পড়েছেন কৃষকরা

Last Updated:

Purulia Agriculture News: সরকারি ধান্যক্রয় কেন্দ্রে শুরু হয়েছে নতুন নিয়ম। এখন থেকে এক দফায় ১০ কুইন্টালের বেশি ধান নেওয়া হবে না। আগে ৩০ কুইন্টাল ধান সরকারি কেন্দ্র ক্রয় করা হত। এই সিদ্ধান্ত সমস্যা বাড়িয়েছে কৃষকদের।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
বলরামপুর, পুরুলিয়া: নায্যমূল্যে ধান বিক্রি করতে গিয়ে সমস্যার মুখে কৃষকরা। কারণ সরকারি ধান্যক্রয় কেন্দ্রে শুরু হয়েছে নতুন নিয়ম। যে পরিমাণ ধান বিক্রি করার প্রস্তুতি কৃষকরা নিয়েছিলেন, তার তুলনায় অনেক কম ধান তাঁরা সরকারি কেন্দ্র বিক্রি করতে পারলেন।
ধান্যক্রয় কেন্দ্রে নিয়ম বদল (প্রতিকী ছবি)
ধান্যক্রয় কেন্দ্রে নিয়ম বদল (প্রতিকী ছবি)
advertisement

এই ঘটনা খুব স্বাভাবিকভাবেই অস্বস্তি বাড়িয়েছে কৃষকদের। বলরামপুরের কৃষকরা এই সমস্যার সম্মুখীন হয়েছেন। কারণ এতদিন পর্যন্ত সরকারি নির্দেশিকা অনুযায়ী এক দফায় ৩০ কুইন্টাল ধান সরকারি কেন্দ্র ক্রয় করা হত। কিন্তু কৃষকদের হঠাৎ করে ফোনযোগে জানানো হয় ১০ কুইন্টাল ধান নেওয়া হবে।

আরও পড়ুন: শেষযাত্রায় লাইনে দাঁড়িয়ে অপেক্ষা এবার অতীত, চার কোটি টাকায় ভোলবদল হচ্ছে শ্মশানের! গোলাপের চাদরে ঢাকবে এলাকা

advertisement

কিন্তু আগে থেকেই অনেক কৃষক বেশিমাত্রায় ধান বিক্রি করার আশায় ভিড় জমিয়েছিলেন। ফলে তাঁরা চরম অসুবিধার মুখে পড়েন। পাশাপাশি ধান বিক্রি করার জন্য লম্বা লাইন পড়ে যান সেখানে। অন্যদিকে সরকারিমূল্যে ধান কম বিক্রি করতে পারলে কৃষকরা ক্ষতির আশঙ্কাও করছেন।

আরও পড়ুন: চাষিমঙ্গল বন্ধ, চরম অমঙ্গল কৃষকদের! আলুর বাম্পার ফলনেও লাভের থেকে ক্ষতি বেশি, বন্ধ হিমঘরে বন্দি ভাগ্য

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
অর্ধেক সময়েই পৌঁছানো যাবে শহরে, কালিন্দ্রী নদীর ওপর স্থায়ী সেতু উপহার পেল মালদহবাসী
আরও দেখুন

যদিও এই বিষয়ে বলরামপুরের সমষ্টি উন্নয়ন আধিকারিক জানিয়েছেন, উর্দ্ধতন কতৃপক্ষের সঙ্গে একটি বৈঠকের পরে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এখন থেকে এক দফায় ১০ কুইন্টালের বেশি ধান নেওয়া হবে না। এছাড়াও জমির পরিমাণ অনুযায়ী সর্বোচ্চ ৯০ কুইন্টাল ধান নেওয়া হবে। যা তাঁদের সমস্যা বাড়িয়েছে বলে জানিয়েছেন অনেক কৃষক।

বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Agriculture News: সরকারি ধান্যক্রয় কেন্দ্রে নিয়ম বদল, ৩০ কুইন্টাল থেকে সোজা ১০! চরম বিপাকে পড়েছেন কৃষকরা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল