TRENDING:

BJP: 'শুভেন্দু নাকি...', নন্দীগ্রামের সভা থেকে পবিত্র করকে ‘মাটি চোর’ খোঁচা বিজেপির ধর্মেন্দ্র প্রধানের, উস্কে দিলেন আরজি কর ইস্যু!

Last Updated:

BJP: নন্দীগ্রামের তৃণমূল প্রার্থী পবিত্র করকে "মাটি চোর" কটাক্ষ কেন্দ্রীয় মন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের৷ শুভেন্দু অধিকারীর সমর্থনে নন্দীগ্রামে বয়ালে বিজেপির সভা মঞ্চে দাঁড়িয়ে তৃণমূল প্রার্থীকে খোঁচা দিলেন কেন্দ্রীয় মন্ত্রী৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
নন্দীগ্রাম: প্রকাশ্য সভায় দাঁড়িয়ে নন্দীগ্রামের তৃণমূল প্রার্থীকে “মাটি চোর” বলে খোঁচা! নন্দীগ্রামের সভা থেকে দাঁড়িয়ে পবিত্র করকে খোঁচা দিলেন কেন্দ্রীয় মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সমর্থনে নন্দীগ্রামে বয়ালে বিজেপির সভা মঞ্চে দাঁড়িয়ে তৃণমূল প্রার্থী পবিত্র করকে আজ মাটি চোর বলে কটাক্ষ করেছেন কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান।
'শুভেন্দু নাকি...', নন্দীগ্রামের সভা থেকে পবিত্র করকে ‘মাটি চোর’ খোঁচা বিজেপির ধর্মেন্দ্র প্রধানের, উস্কে দিলেন আরজি কর ইস্যু!
'শুভেন্দু নাকি...', নন্দীগ্রামের সভা থেকে পবিত্র করকে ‘মাটি চোর’ খোঁচা বিজেপির ধর্মেন্দ্র প্রধানের, উস্কে দিলেন আরজি কর ইস্যু!
advertisement

সভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি কর্মীদের উদ্দেশ্যে বলেন, ‘‘সুরক্ষা কে দেবে? মাটি চোর নাকি শুভেন্দু বাবু? এছাড়াও তিনি মঞ্চ থেকেই মহিলাদের জিজ্ঞেস করেন যে, আরজি করের বদলা আপনারা নেবেন না? নেবেন কথাটা এমন জোরে বলুন যাতে মাটি চোরের কাজ পর্যন্ত কথাটা শোনা যায়।’’

প্রসঙ্গত, নন্দীগ্রামের বয়ালে সরকারি জায়গার মাটি বিক্রি করা নিয়ে এক সময় নিয়ে বিতর্কে জড়িয়ে পড়েছিলেন পবিত্র কর। সেই প্রসঙ্গ নিয়েই এদিন কেন্দ্রীয় মন্ত্রী খোঁচা দেন তাঁকে।

advertisement

আরও পড়ুন: ‘আন্ডার অ্যাডজুডিকেশন’ থেকে নাম ‘ডিলিট’ হয়েছে? আমজনতার জন্য বড় ঘোষণা করে দিল কমিশন

২০২৬-এর বিধানসভা ভোটেও ‘হেভিওয়েট’ কেন্দ্র নন্দীগ্রাম৷ বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে তৃণমূলের প্রার্থী তাঁরই একদা ‘বন্ধু’ পবিত্র কর৷ একদা ঘনিষ্ঠ মিত্র থেকে এখন রাজনীতির ময়দানে দুই মেরুতে শুভেন্দু-পবিত্র৷ এই লড়াইয়ের জেরে ভোটের পারদ চড়েছে নন্দীগ্রামে৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পেশায় ব্যবসায়ী, সম্পত্তির পরিমাণ কয়েক কোটি টাকা! বিজেপি-র প্রার্থী তালিকায় নতুন মুখ, কে তিনি?
আরও দেখুন

তৃণমূল প্রার্থী পবিত্র করও জয়ের জন্য আশাবাদী, তিনি সম্প্রতি জানান, ‘‘পবিত্র কর জয়ের বিষয়ে রীতিমতো আশাবাদী। তিনি বলেন, “সাংবাদিকদের কাছেই তিনি হেভিওয়েট। জনগণ যখন যাঁর পাশে থাকে তখন তাঁর ওয়েট বেড়ে যায়। আমার কাছে উনি হেভিওয়েট নয়। কারণ ওনার সঙ্গে জনগণ নেই। তাই ওয়েট কমে গিয়েছে। প্রথমবার ভোটে দাঁড়িয়েছি তবে জয়ের বিষয়ে ১০০ শতাংশ আশাবাদী। লড়াই করছি শুধু জয়ের ব্যবধান বাড়ানো নিয়ে। নিচুস্তরের গ্রামে গ্রামে মানুষের সঙ্গে আমার পারিবারিক ও আত্মীয়তার সম্পর্ক। তাই আমার জয় নিশ্চিত। আমার ওই জায়গায় জন্ম রাস্তাঘাট অলিগলি সবকিছুই চিনি। তাই এই লড়াই দেওয়া সম্ভব হয়েছে।”

advertisement

বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/পূর্ব মেদিনীপুর/
BJP: 'শুভেন্দু নাকি...', নন্দীগ্রামের সভা থেকে পবিত্র করকে ‘মাটি চোর’ খোঁচা বিজেপির ধর্মেন্দ্র প্রধানের, উস্কে দিলেন আরজি কর ইস্যু!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল