TRENDING:

সমুদ্র দেখার টানে একাই বাড়ি থেকে পালাল ছেলে! সাইকেলে চেপে ৭০ কিমি পাড়ি দিয়ে দিঘায় কিশোর

Last Updated:

কাউকে না জানিয়ে ৭০ কিমি সাইকেল চালিয়ে দিঘায় হাজির, পরে উদ্ধার কিশোর। সমুদ্র দেখার টানে বাড়ি থেকে পালাল কিশোর, সাইকেলে ৭০ কিমি পাড়ি দিয়ে পৌঁছল দিঘায়। সমুদ্র দেখার প্রবল ইচ্ছে থেকেই বাড়ি থেকে একাই বেরিয়ে পড়েছিল এক কিশোর। সাইকেলে চেপে প্রায় ৭০ কিলোমিটার পথ পাড়ি দিয়ে সে পৌঁছে যায় দিঘায়। দীর্ঘ পথ একাই অতিক্রম করে সমুদ্র দেখার এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। পরে বিষয়টি জানতে পেরে পুলিশ ও পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে বাড়িতে ফিরিয়ে নিয়ে যায় বলে জানা গিয়েছে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
দিঘা, মদন মাইতি: সর্বক্ষণের সঙ্গী সাইকেল নিয়েই ৭০ কিলোমিটার পথ পাড়ি দিয়ে দিঘায় হাজির কিশোর। পূর্ব মেদিনীপুরের ভূপতিনগরের কিশোর সে। মাধাখালি এলাকায় তার বাড়ি। সে সপ্তম শ্রেণির ছাত্র। সমুদ্র দেখার প্রবল ইচ্ছে থেকেই এমন সিদ্ধান্ত নেয় কিশোর। সমুদ্রের ঢেউ, পূর্ণিমার আলোয় ভেসে থাকা চরাচর আর কুয়াশা মাখা রাতে জ্যোৎস্নার মায়া যেন তাকে টানছিল। কিন্তু কাজের ব্যস্ততায় তাকে নিয়ে সমুদ্র দেখতে যেতে পারেননি বাবা-মা। তাই নিজে থেকেই দিঘা যাওয়ার পরিকল্পনা করে সে।
প্রতীকি ছবি
প্রতীকি ছবি
advertisement

বাড়িতে বিষয়টি জানালে অনুমতি মিলবে না, তা ভাল করেই জানত সে। তাছাড়া দিঘা যাওয়ার মত টাকাও ছিল না তার কাছে। তাই কাউকে কিছু না জানিয়েই এক সকালে সাইকেল নিয়ে বেরিয়ে পড়ে। দীর্ঘ পথ পেরিয়ে একাই পৌঁছে যায় সমুদ্র শহর দিঘায়। এদিকে ছেলেকে খুঁজে না পেয়ে দুশ্চিন্তায় পড়ে যায় পরিবার। হন্যে হয়ে খোঁজ শুরু করেন বাবা-মা। আত্মীয়-পরিজনের কাছেও খবর নেওয়া হয়। শেষ পর্যন্ত থানায় নিখোঁজ ডায়েরিও করা হয়।

advertisement

কলকাতা থেকে বড় ঘোষণা, ১৮ হাজার ৬০০ কোটি টাকার প্রকল্পের সূচনা মোদির! রেল-হাইওয়ে উন্নয়নে জোর

অন্যদিকে দিঘার বিশ্ব বাংলা ওয়ান পার্কের সামনে ঘোরাঘুরি করতে দেখা যায় কিশোরকে। রাতে ছোট্ট ছেলেটিকে একা ঘুরতে দেখে সন্দেহ হয় ডিজাস্টার ম্যানেজমেন্ট গ্রুপ অফ সিভিল ডিফেন্স গ্রিন গার্ড শোভন জানার। তিনি ছেলেটিকে ডেকে জিজ্ঞাসাবাদ করেন। তখনই কিশোর জানায়, বাড়িতে কাউকে না বলেই সাইকেল নিয়ে একাই দিঘায় এসেছে সে। তার কথায় হতবাক হয়ে যান সকলে।

advertisement

View More

সেরা ভিডিও

আরও দেখুন
ভোট দিতে পারবেন কিনা তা নিয়ে বাড়ছে দুশ্চিন্তা! ট্রাইব্যুনালের আবেদনে কৃষ্ণনগরে উপচে পড়ছে ভিড়
আরও দেখুন

গ্রিন গার্ড শোভন জানা জানান, ভূপতিনগর থানার মাধাখালি এলাকার ওই  কিশোর কাউকে কিছু না জানিয়েই দিঘায় চলে আসে। ছেলেটিকে সন্দেহজনকভাবে ঘুরতে দেখে জিজ্ঞাসাবাদ করা হয়। পরে তাকে উদ্ধার করে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। পরিবারের সঙ্গেও যোগাযোগ করা হয়। খবর পেয়ে রাতে দিঘায় আসেন পরিবারের সদস্যরা। এরপর কিশোরকে তাদের হাতে তুলে দেওয়া হয়। পরিবারের সদস্যরা ছেলেকে ফিরে পেয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলেন।

advertisement

বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/পূর্ব মেদিনীপুর/
সমুদ্র দেখার টানে একাই বাড়ি থেকে পালাল ছেলে! সাইকেলে চেপে ৭০ কিমি পাড়ি দিয়ে দিঘায় কিশোর
Open in App
হোম
খবর
ফটো
লোকাল