TRENDING:

Soumen Mahapatra: নিরাপত্তারক্ষী প্রত্যাহার, তৃণমূলের সঙ্গে দূরত্ব বাড়ছে সৌমেনের? তমলুকে জোর জল্পনা, বৃহস্পতিবার মুখ খুলবেন প্রাক্তন মন্ত্রী

Last Updated:

বিধানসভা ভোটের মুখে শাসক দলের বিধায়কের এ ভাবে নিরাপত্তা রক্ষী সরিয়ে নেওয়ার ঘটনা নিয়ে রাজনৈতিক মহলে চর্চা শুরু হয়েছে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
অনেক দিন ধরেই দলের শীর্ষ নেতৃত্বের সঙ্গে তাঁর মনোমালিন্য ঘিরে জল্পনা চলছিল৷ কিন্তু বিধানসভা নির্বাচনের ঠিক মুখে প্রাক্তন মন্ত্রী সৌমেন মহাপাত্রের সঙ্গে তৃণমূলের দূরত্ব বৃদ্ধি নিয়ে পূর্ব মেদিনীপুরের রাজনৈতিক মহলে জোর জল্পনা শুরু হয়েছে৷ ভোটের ঠিক আগে জেলা পুলিশের পক্ষ থেকে মন্ত্রীর নিরাপত্তা রক্ষী প্রত্যাহার করায় বিষয়টি অন্য মাত্রা পেয়েছে৷ শেষ পর্যন্ত জেলার একসময়ের দাপুটে নেতা এবং তমলুকের তৃণমূল বিধায়ক দল ছাড়ূবেন কি না, তা নিয়েও চর্চা শুরু হয়েছে এলাকায়৷
সৌমেন মহাপাত্রের সঙ্গে দূরত্ব বাড়ছে তৃণমূলের?
সৌমেন মহাপাত্রের সঙ্গে দূরত্ব বাড়ছে তৃণমূলের?
advertisement

নিরাপত্তা রক্ষী প্রত্যাহারের বিষয়ে ক্ষুব্ধ সৌমেন নিজেও৷ গোটা বিষয়টি তিনি দলকেও জানিয়েছেন বলে দাবি প্রবীণ তৃণমূল নেতার৷ তবে দল ছাড়া নিয়ে মুখ না খুললেও সৌমেন জানিয়েছেন, বৃহস্পতিবারই সাংবাদিক বৈঠক করে যা বলার বলবেন তিনি৷

আরও পড়ুন: ‘ওনার সঙ্গে অবিচার হয়েছে!’ রাজ্য সরকারের অতিথিশালায় আনন্দ বোস, দেখা করলেন মমতা

সূত্রের খবর, সৌমেন মহাপাত্রর পাঁশকুড়া শহরের বাড়ি থেকে ৬ জন পুলিশকর্মীকে প্রত্যাহার করে নেওয়া হয়েছে। এছাড়া, তাঁকে পুলিশের পক্ষ থেকে দেওয়া ব্যক্তিগত নিরাপত্তারক্ষীকেও সরিয়ে নেওয়া হয়েছে। হঠাৎ করে কেন এটা করা হল, সে বিষয়ে তিনি কিছুই জানেন না বলে দাবি প্রাক্তন মন্ত্রীর।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
ভোটের ৭২ ঘণ্টা আগে সীমান্তে ‘নো এন্ট্রি’! জলপাইগুড়িতে কড়া নজরদারি, যাতায়াত বন্ধে প্রশাসনের বড় সিদ্ধান্ত
আরও দেখুন

সৌমেন বর্তমানে তমলুকের বিধায়ক ছাড়াও বিধানসভার ‘লোকাল ফান্ড স্ট্যান্ডিং কমিটির’ চেয়ারম্যান। মন্ত্রিসভা থেকে বাদ পড়লেও তিনি ‘পাইলট কার’-সহ নিরাপত্তা পান। কিন্তু এখন তাঁর বাড়ির এবং ব্যক্তিগত নিরাপত্তা রক্ষী প্রত্যাহারের ঘটনা বিশেষ তাৎপর্যপূর্ণ হিসেবে ধরা হচ্ছে। সৌমেনবাবু বলেন, ‘নিরাপত্তারক্ষীদের কেন তুলে নেওয়া হয়েছে আমি জানিনা৷ যা বলার আমি দলকে জানিয়েছি। এর পর যা বলার ১২ তারিখ সংবাদমাধ্যমকে জানাবো।’

advertisement

বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/পূর্ব মেদিনীপুর/
Soumen Mahapatra: নিরাপত্তারক্ষী প্রত্যাহার, তৃণমূলের সঙ্গে দূরত্ব বাড়ছে সৌমেনের? তমলুকে জোর জল্পনা, বৃহস্পতিবার মুখ খুলবেন প্রাক্তন মন্ত্রী
Open in App
হোম
খবর
ফটো
লোকাল