TRENDING:

১৩ জোড়া পাত্র-পাত্রী! মন্ত্রপাঠ, মালাবদল, অগ্নিসাক্ষী রেখে সাতপাক অনাথ আশ্রমে, প্রশংসায় কাঁথির গণবিবাহ

Last Updated:

কাঁথির অনাথ আশ্রমে ১৩ জোড়া যুবক-যুবতীর গণবিবাহ অনুষ্ঠিত হল। সমাজের প্রান্তিক ও দুঃস্থ পরিবারদের পাশে দাঁড়িয়ে আশ্রমের এই উদ্যোগে এলাকায় প্রশংসার ঢেউ উঠেছে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
পূর্ব মেদিনীপুরের কাঁথিতে এক অন্যরকম সামাজিক উদ্যোগের সাক্ষী থাকল স্থানীয় মানুষজন। অনাথ আশ্রমের প্রাঙ্গণে বসেছিল গণবিবাহের আসর। আড়ম্বর, আনন্দ আর আবেগের মেলবন্ধনে একসঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হলেন ১৩ জোড়া যুবক-যুবতী। সমাজের প্রান্তিক ও অসহায় মানুষদের পাশে দাঁড়িয়ে আশ্রম কর্তৃপক্ষের এই উদ্যোগকে ঘিরে এলাকায় প্রশংসার ঢেউ উঠেছে।
News18
News18
advertisement

আশ্রম সূত্রে জানা গিয়েছে, এ দিন শুধু আশ্রমে বড় হয়ে ওঠা অনাথ যুবক-যুবতীরাই নন, এলাকার দুঃস্থ পরিবারগুলির ছেলেমেয়েদেরও বিবাহের ব্যবস্থা করা হয়। আশ্রম চত্বরে আলাদা করে সাজিয়ে তোলা হয় ১৩টি বিয়ের মণ্ডপ। একযোগে শুরু হয় বেদমন্ত্র পাঠ, মালাবদল, অগ্নিসাক্ষী রেখে সাতপাক—সব রীতিনীতিই পালিত হয় নিয়ম মেনে।

সুপ্রিম রায় ‘অ্যান্টি-আমেরিকান’! ‘১০ থেকে বাড়িয়ে ১৫ শতাংশ করছি!’ শুল্ক নিয়ে ফের ঘোষণা ট্রাম্পের

advertisement

নবদম্পতিদের জন্য আশ্রমের পক্ষ থেকে রীতি অনুযায়ী প্রয়োজনীয় আসবাবপত্র, পোশাক, বাসনপত্রসহ নিত্যপ্রয়োজনীয় সামগ্রী উপহার হিসেবে তুলে দেওয়া হয়। অনেকের কাছেই এই সহায়তা নতুন সংসার শুরু করার বড় ভরসা। আশ্রম কর্তৃপক্ষের দাবি, দুঃস্থ পরিবারগুলির পক্ষে একসঙ্গে এত আয়োজন করা সম্ভব হয় না বলেই প্রতিবছর এই গণবিবাহের আয়োজন করা হয়।

advertisement

বিবাহ অনুষ্ঠানকে কেন্দ্র করে ছিল প্রীতিভোজেরও ব্যবস্থা। নবদম্পতিদের আশীর্বাদ জানাতে এবং অনুষ্ঠানে অংশ নিতে ভিড় জমিয়েছিলেন আশপাশের গ্রামবাসীরাও। পুরো আশ্রম প্রাঙ্গণ উৎসবের আবহে ভরে ওঠে।

সেরা ভিডিও

আরও দেখুন
চুরি করে পালাতে গিয়ে গাছে চড়ল যুবক, দমকল ডেকে নামাল পুলিশ
আরও দেখুন

আশ্রম কর্তৃপক্ষ জানিয়েছেন, প্রতিবছরই এই উদ্যোগ নেওয়া হয়। সমাজের অসহায় ও অনাথ ছেলেমেয়েদের স্বাবলম্বী জীবনের পথে এগিয়ে দিতে এই গণবিবাহ কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এ বছর ১৩ জোড়া যুগলের বিবাহ সম্পন্ন হল একযোগে। আবেগঘন এই অনুষ্ঠানে বহু মানুষ সাক্ষী থাকলেন নতুন জীবনের শুরুর।

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷  দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/পূর্ব মেদিনীপুর/
১৩ জোড়া পাত্র-পাত্রী! মন্ত্রপাঠ, মালাবদল, অগ্নিসাক্ষী রেখে সাতপাক অনাথ আশ্রমে, প্রশংসায় কাঁথির গণবিবাহ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল