TRENDING:

East Medinipur News: ভোটের প্রচারে এবার ময়দানে ‘লাল কাঁকড়া’! পূর্ব মেদিনীপুর জুড়ে কাদের ‘সচেতন’ করছে ‘কাঁকড়া প্রচারক’?

Last Updated:

লক্ষ্য অবাধ ও সুষ্ঠু নির্বাচন। তাই এবার কাঁকড়াকে হাতিয়ার করল জেলা প্রশাসন। অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য ভোটের প্রচারে প্রশাসনের ময়দানে নামল কাঁকড়া।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
তমলুক, সৈকত শী: লক্ষ্য অবাধ ও সুষ্ঠু নির্বাচন। তাই এবার কাঁকড়াকে হাতিয়ার করল জেলা প্রশাসন। অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য ভোটের প্রচারে প্রশাসনের ময়দানে নামল কাঁকড়া। পূর্ব মেদিনীপুর জেলার সমুদ্র উপকূলবর্তী মন্দারমনি তাজপুর-সহ বিভিন্ন সৈকতে দেখা যায় লাল কাঁকড়া।
advertisement

এবার সেই লাল কাঁকড়া নির্বাচনী প্রচারের অঙ্গ হল। নির্বাচন কমিশনের কাঁকড়া ভোটের প্রচারে। ২০২৬ বিধানসভা নির্বাচনে লাল কাঁকড়া হল পূর্ব মেদিনীপুর জেলার মাসকট। এর পোশাকি নাম রাখা হয়েছে ‘সচেতন’! ৩ এপ্রিল সন্ধেবেলা জেলাশাসক এই মাসকট-এর উদ্বোধন করেন।

ভয় কিংবা আতঙ্ক নয়। উৎসবের আবহে হোক এবারের বিধানসভা নির্বাচন। ভোটারদের সচেতনতা বৃদ্ধি করতে এবার লাল কাঁকড়া নামিয়ে ভোটারদের সচেতন করার সিদ্ধান্ত নিল পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসন। জেলার সৈকত শহর মন্দারমণির অন্যতম আকর্ষণ লাল কাঁকড়াকে এবার ভোট প্রচারের ম্যাসকট করা হয়েছে জেলা প্রশাসনের তরফ থেকে। যা ভয় মুক্ত নির্বাচনের বার্তা দেবে ভোটারদের মধ্যে।

advertisement

আরও পড়ুন: তৃণমূলে যোগ দিয়েই তারকা প্রচারক প্রতীক উর, কোয়েল! তালিকায় আর কে কে?

শুক্রবার সন্ধ্যায় এনিয়ে তমলুকের নিমতৌড়িতে সাংবাদিক বৈঠক করেন জেলাশাসক নিরঞ্জন কুমার। তিনি বলেন, “ভোটাররা যাতে নির্ভয়ে ভোট দিতে পারে সেটাই আমাদের মূল লক্ষ্য। তাই জেলা প্রশাসনের তরফ থেকে লাল কাঁকড়াকে ম্যাসকট হিসেবে চিহ্নিত করা হয়েছে। জেলার বিভিন্ন প্রান্তে এই ম্যাসকট ভোটারদের মনের জোর বাড়াবে এবং ভোটারদের সচেতন করবে।”

advertisement

জেলা প্রশাসন সূত্রে খবর, পূর্ব মেদিনীপুর জেলার চারটি মহকুমাতেই জেলা প্রশাসনের এই ম্যাসকট ভোটারদের সচেতনতা বৃদ্ধিতে প্রচার চালাবে। জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় ফ্লেক্স লাগিয়ে প্রচার করা হবে। ইতিমধ্যে পূর্ব মেদিনীপুর জেলায় শান্তিপূর্ণ নির্বাচনের লক্ষণ নিয়ে ৪৮ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী এসে পৌঁছেছে।

আরও পড়ুন: “রাহুল আর ফিরবে না, অন্তত ছেলে জানুক বাবার মৃত্যু কীভাবে হল”, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, শনিবার FIR করবে আর্টিস্ট ফোরাম

advertisement

প্রত্যেকটি ভোটগ্রহণ কেন্দ্রের সামনেও এই ম্যাসকট ভোটারদের সচেতনতা বৃদ্ধি করবে। জেলা প্রশাসনের তরফ থেকে এই ম্যাসকটের নাম দেওয়া হয়েছে ‘সচেতন’। জেলাশাসকের বার্তা, “সকল ভোটাররা যাতে নির্ভয়ে ভোট দিতে পারেন সেজন্য আমরা ভোটারদের জন্য এই উদ্যোগ নিয়েছি।”

‘সচেতন’ নামের এই লাল কাঁকড়া মাসকট জেলার বিভিন্ন প্রান্তে ঘুরে ঘুরে ভোটারদের কাছে পৌঁছে দেবে সচেতনতার বার্তা—নির্ভয়ে ভোট দিন, গুজবে কান দেবেন না। সচেতন করতে কাঁকড়া মাসকট নিয়ে একটি সাইকেল র‍্যালি করা হবে প্রশাসনের তরফে। এমনকি প্রতিটি ভোটগ্রহণ কেন্দ্রের সামনেও ‘সচেতন’ উপস্থিত থেকে ভোটারদের উৎসাহিত করবে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
আর ছুটতে হবে না নবদ্বীপ-কল্যাণী, নদিয়ায় চালু হয়ে গেল ব্লাড ব্যাঙ্ক, জটিল অপারেশন অনায়াসেই হবে সরকারি হাসপাতালে
আরও দেখুন

এমনকি পূর্ব মেদিনীপুর জেলার এই নির্বাচনী মাসকটের সঙ্গে সেলফি তোলার সুযোগ পাবে ভোটাররা। প্রশাসনের আশা, এই উদ্যোগ ভোটারদের আত্মবিশ্বাস বাড়াবে এবং উৎসবমুখর পরিবেশে নির্বিঘ্নে সম্পন্ন হবে ভোটগ্রহণ।

বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/পূর্ব মেদিনীপুর/
East Medinipur News: ভোটের প্রচারে এবার ময়দানে ‘লাল কাঁকড়া’! পূর্ব মেদিনীপুর জুড়ে কাদের ‘সচেতন’ করছে ‘কাঁকড়া প্রচারক’?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল