TRENDING:

Assembly Election 2026: 'এই পূর্ব মেদিনীপুর থেকে নন্দীগ্রামকে প্রথম হতে হবে...' নন্দীগ্রামে এসে আবারও আশাবাদী অভিষেক

Last Updated:

Assembly Election 2026: একদিকে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভা, আরেকদিকে নন্দীগ্রাম বিদায়ী বিধায়ক শুভেন্দু অধিকারীর সভা। ফলে জমজমাট নন্দীগ্রাম। সেই নন্দীগ্রাম থেকে দুপুরে অভি

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
নন্দীগ্রাম: অভিষেক বনাম শুভেন্দু তরজায় ফের উত্তপ্ত নন্দীগ্রাম। এদিন পূর্ব মেদিনীপুরের বহুল চর্চিত কেন্দ্র নন্দীগ্রাম থেকে অভিষেক বলেন, ‘আমার সঙ্গে আপনাদের দূরত্ব এপার আর ওপার। আমি ডায়মন্ড হারবারের সাংসদ। এবার পবিত্র করের হাত ধরে নন্দীগ্রামের সব গ্রাম পঞ্চায়েতে হবে সেবাশ্রয়। এই পূর্ব মেদিনীপুর থেকে নন্দীগ্রামকে প্রথম হতে হবে।’
নন্দীগ্রাম নিয়ে অভিষেকের বড় প্ল্যান
নন্দীগ্রাম নিয়ে অভিষেকের বড় প্ল্যান
advertisement

তারই পাল্টা নন্দীগ্রাম থেকে শুভেন্দু বলেন, ”নন্দীগ্রামের দায়িত্ব আপনারা নিন। আমি ভবানীপুরটা দেখে নেব। ভবানীপুরে কীভাবে চরকি কাটাতে হয়, সেটা দেখাব আমি।” শুভেন্দুর কথায়, ”এবার বিজেপি সরকার হবে। খুব ভাল দিন আসছে। নন্দীগ্রামের সুদিন আসছে। পরিযায়ী শ্রমিকদের ফিরিয়ে আনার দায়িত্ব আমার। ১৭৭ আসন পাবে বিজেপি।” এদিন নন্দীগ্রামের জনপ্রতিনিধি হিসেবে এলাকায় কী কী উন্নয়নমূলক কাজ করেছেন তিনি, তারও ফিরিস্তি দেন শুভেন্দু অধিকারী। নন্দীগ্রামে জেতা নিয়ে অলআউট ঝাঁপিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এদিন নন্দীগ্রামের সভায় অভিষেক বলেন, “নন্দীগ্রাম মা মাটি মানুষের ঘাঁটি। ২০২১ সালের বিধানসভা ভোটের ফল নিয়ে মামলা হাই কোর্টে এখনও বিচারাধীন। আমরা এমন একজনকে এখানে প্রার্থী করেছি যিনি এই নন্দীগ্রামে থাকেন, শুভেন্দু অধিকারী এখানে থাকেন না”।

advertisement

আরও পড়ুন: নির্বাচনে জেরে কর্মী সঙ্কটে থমকে যাচ্ছে SSC নিয়োগ প্রক্রিয়া! হাই কোর্টের দ্বারস্থ এসএসসি

নন্দীগ্রামের কর্মিসভায় এদিন কর্মীদের উপস্থিতি নিয়ে সন্তুষ্ট অভিষেক বন্দ্য়োপাধ্যায়। তিনি বলেন, “কর্মিসভা ডেকেছিলাম আজ যা লোক এসেছে তাতে আমার জনসভা হয়ে গেল। আমি বুথ থেকে ১০ জন করে আসতে বলেছিলাম। এতো দেখছি ৪০-৫০ জন করে চলে আসছেন। আমার মানুষের উৎসাহ দেখে ভালো লাগছে”।

advertisement

পাশাপাশি সেবাশ্রয় প্রকল্পে মানুষের উৎসাহ এবং সাফল্য নিয়ে অভিষেক বলেন, “হাজার প্রতিকূলতা পেরিয়ে আমরা লড়াই করছি। আমি যখন এখানে সেবাশ্রয় করেছিলাম। তখন বলা হয়েছিল, ভুল ওষুধ দেওয়া হবে। চিকিৎসক থাকবে না, কিন্তু আপনারা আমার ওপর আশা ভরসা রেখেছেন। সকল স্তরের সকল ধর্মের মানুষ সেই স্বাস্থ্য শিবিরে এসেছিলেন”।

সেরা ভিডিও

আরও দেখুন
রাজার নামে নয়, দুই লেঠেলের নামে বর্ধমানের এই এলাকা! নেপথ্যে রয়েছে এক রোমাঞ্চকর ইতিহাস
আরও দেখুন

a

বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/পূর্ব মেদিনীপুর/
Assembly Election 2026: 'এই পূর্ব মেদিনীপুর থেকে নন্দীগ্রামকে প্রথম হতে হবে...' নন্দীগ্রামে এসে আবারও আশাবাদী অভিষেক
Open in App
হোম
খবর
ফটো
লোকাল