TRENDING:

Durgapur News: রাতে সোনার দোকানে ঢুকল কে! মালিকের কাছে গেল খবর! এসে যা দেখলেন, চমকে উঠল সকলে

Last Updated:

Durgapur News: কী কী চুরি গেছে দোকানে? মালিকের কথা অনুযায়ী, বেশ কিছু রূপোর অলংকার চুরি গেছে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
গুসকরা: সোনার দোকানে সিঁধ কেটে চুরি, লুট নগদ ও রূপোর অলংকার। চুরির ঘটনা পূর্ব বর্ধমানের গুসকরা শহরে। বুধবার গভীর রাতে শহরের ১৬ নম্বর ওয়ার্ডের ধারাপাড়ায় রাস্তার ধারে অবস্থিত একটি জুয়েলারি দোকানে সিঁধ কেটে চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। দোকানের মালিক মহাদেব পাল জানান, দোকানে প্রায় ৭ হাজার টাকা নগদ ছিল, সেই টাকাও লুট হয়েছে।
গুসকরায় সোনার দোকানে চুরি (প্রতীকী চিত্র)
গুসকরায় সোনার দোকানে চুরি (প্রতীকী চিত্র)
advertisement

পাশাপাশি বেশ কিছু রূপোর অলংকার চুরি গেছে। বৃহস্পতিবার সকালে বাজারের অন্যান্য ব্যবসায়ীরা দোকানের তালা ভাঙা অবস্থায় দেখতে পান। এরপর তাঁরা মালিককে খবর দেন। খবর পেয়ে মহাদেব পাল দোকানে এসে পরিস্থিতি দেখেন এবং সঙ্গে সঙ্গে গুসকরা পুলিশ ফাঁড়ি-তে লিখিত অভিযোগ দায়ের করেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে। কীভাবে বা কারা এই চুরির সঙ্গে জড়িত, তা খতিয়ে দেখা হচ্ছে।

advertisement

এদিকে, গোপন সূত্রে তল্লাশি চালিয়ে দুই দুষ্কৃতীকে গ্রেফতার করল ঘুটিয়ারি শরীফ ফাঁড়ির পুলিশ। বুধবার রাতে ঘুটিয়ারি শরীফ রেলগেট এলাকায় মোবাইল ফোন চুরির মামলায় দুই অভিযুক্তকে গ্রেফতার করে। পুলিশ তাদের কাছ থেকে উদ্ধার করেছে ২৪ টি অ্যান্ড্রয়েড মোবাইল, ৩১০০ টাকা নগদ, একটি সোনার আংটি এবং একটি স্কুটি।

সেরা ভিডিও

আরও দেখুন
দিনের আলোয় নবগ্রামে দুঃসাহসিক চুরি! পরপর দোকানে ঢুকে ক্যাশবাক্স লুট, CCTV ধরিয়ে দিল চোরকে
আরও দেখুন

এই ঘটনার পরিপ্রেক্ষিতে জীবনতলা থানায় সুনির্দিষ্ট ধারায় একটি মামলা দায়ের হয়। অভিযুক্তদের নাম খুরশিদ আলম সর্দার ও আবু জাফর সর্দার। তারা দুজনেই জীবনতলা থানার অন্তর্গত বনমালিপুর এলাকার বাসিন্দা। ধৃত দুজনকেই বৃহস্পতিবার আলিপুর আদালতে তোলা হয়েছে। ধৃতদের নিজেদের হেফাজতে নিয়ে আরও তদন্ত করতে চাইছে পুলিশ।

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷  দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/পূর্ব বর্ধমান/
Durgapur News: রাতে সোনার দোকানে ঢুকল কে! মালিকের কাছে গেল খবর! এসে যা দেখলেন, চমকে উঠল সকলে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল