TRENDING:

Digha Accident: দেহ থেকে আলাদা হয়ে গেল মাথা! দিঘা-নন্দকুমার জাতীয় সড়কে ভয়াবহ দুর্ঘটনা, মৃত্যু ২ বাইক আরোহীর

Last Updated:

Digha Accident: বাসকে ওভারটেক করতে গিয়ে উল্টো দিক থেকে দ্রুত গতিতে আসা অন্য একটি বাসের সঙ্গে ধাক্কা। দিঘা-নন্দকুমার জাতীয় সড়কে ভয়াবহ পথ দুর্ঘটনায় প্রাণ গেল দুই বাইক আরোহীর।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
দিঘা: দিঘা-নন্দকুমার জাতীয় সড়কে দুর্ঘটনা। দুর্ঘটনাস্থলে দুই বাইক আরোহীর মর্মান্তিক মৃত্যু!
দিঘা-নন্দকুমার জাতীয় সড়কে দুর্ঘটনা (ফাইল ছবি)
দিঘা-নন্দকুমার জাতীয় সড়কে দুর্ঘটনা (ফাইল ছবি)
advertisement

বাসকে ওভারটেক করতে গিয়ে উল্টো দিক থেকে দ্রুত গতিতে আসা অন্য একটি বাসের সঙ্গে ধাক্কা লেগে ঘটনাস্থলেই দুই বাইক আরোহীর মৃত্যু হয়েছে। চন্ডীপুরের শ্রীকৃষ্ণপুরের কাছে দুর্ঘটনাটি ঘটেছে। বাইকটি দিঘার দিক থেকে নন্দকুমারের দিকে যাওয়ার পথেই দুর্ঘটনার কবলে পড়েন তাঁরা। দুর্ঘটনার পরপরই যান চলাচলে ব্যাঘাত ঘটে। ঘটনাস্থলে চন্ডীপুর থানার পুলিশ।

দুই বাইক আরোহীর মধ্যে একজনের দেহের থেকে মাথা আলাদা হয়ে গিয়েছে। রাস্তার উপর একপাশে দেহ এবং অন্যপাশে মুন্ডু গড়াগড়ি খাচ্ছে! মর্মান্তিক দৃশ্য দেখে পথচারীরা আতঙ্কিত হয়ে পড়েছেন।

advertisement

আরও পড়ুন: SIR-এর তালিকায় কী কী ভুল আছে? জেলাশাসকদের গ্রিন সিগন্যাল পেলেই বড় সিদ্ধান্ত নেবে কমিশন! অপেক্ষা শুধু শনিবারের

গত ৭ ফেব্রুয়ারি বাসের টায়ার ফেটে দুর্ঘটনার কবলে পড়ে দিঘাগামী যাত্রিবাহী বাস। ঘটনায় মৃত্যু হয় এক মহিলার। আহত হন ১৫ জন। আহতদের মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়েছে। এক জনের অবস্থা আশঙ্কাজনক।

advertisement

আরও পড়ুন: ‘ও আমার না’! মা’কে খুব ভালবাসি বার্তা দিয়ে ‘প্রেমহীন’ জীবন শেষ করে দিলেন জনপ্রিয় ইউটিউবার

সেই শনিবার সকালে মেদিনীপুর থেকে দিঘা যাচ্ছিল বাসটি। তাতে প্রায় ৭০ জন যাত্রী ছিলেন। ১০টা নাগাদ ঘটনাটি ঘটে খড়্গপুর লোকাল থানার অন্তর্গত ১৬ নম্বর জাতীয় সড়কের সাঁকোয়া এলাকায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, পথে অন্য একটি বাসকে ওভারটেক করতে গিয়ে একটি টায়ার ফেটে যায়। তাতেই বিপত্তি ঘটে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
শিলাবৃষ্টিতে লণ্ডভণ্ড কাটোয়া, কোথাও নৌকা, কোথাও গামলা ভাসিয়ে পেঁয়াজ-রসুন তুলছে চাষিরা
আরও দেখুন

সুজিত ভৌমিক

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷  দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/পূর্ব বর্ধমান/
Digha Accident: দেহ থেকে আলাদা হয়ে গেল মাথা! দিঘা-নন্দকুমার জাতীয় সড়কে ভয়াবহ দুর্ঘটনা, মৃত্যু ২ বাইক আরোহীর
Open in App
হোম
খবর
ফটো
লোকাল