TRENDING:

ভোটের ডিউটিতে এসে আচমকা অসুস্থ! চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু কেন্দ্রীয় বাহিনীর জওয়ানের

Last Updated:

অসুস্থ বোধ করায় তাঁকে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই মৃত্যু হয় তাঁর।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
পূর্ব বর্ধমান: ভোটের ডিউটিতে এসে মৃত্যু হল কেন্দ্রীয় বাহিনীর এক জওয়ানের। রবিবারই বাহিনীর সঙ্গে এ রাজ্যে এসেছিলেন তিনি। আসার পরই অসুস্থ বোধ করেন। সহকর্মীরা তাঁকে হাসপাতালে ভর্তি করে। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তাঁর।
কাজে আসামাত্র মৃত্যু কেন্দ্রীয় বাহিনীর জওয়ানের
কাজে আসামাত্র মৃত্যু কেন্দ্রীয় বাহিনীর জওয়ানের
advertisement

কর্তব্যরত অবস্থায় মৃত্যু হয় সিআরপিএফ আধিকারিকের। পাশের রাজ্য বিহারের জামুইয়ে সি আর পি এফের ২১৫ নম্বর ব্যাটালিয়নে কর্মরত ছিলেন। রবিবার বিকালে পূর্ব বর্ধমান জেলায় ডিউটিতে আসেন। ওই দিনই সন্ধ্যায় পিঠে ব্যাথা অনুভব করায় সহকর্মীরা তাঁকে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যায় রাত ৯টার সময়। হাসপাতালে চিকিৎসা চলাকালীন রাত সাড়ে ১০ টায় তাঁর মৃত্যু হয়। মৃত কেন্দ্রীয় বাহিনীর ওই জওয়ানের বাড়ি বিহারের বৈশালী জেলার সরাই থানার কাউয়ামোহন এলাকায়।

advertisement

আরও পড়ুন- ৩৭ বছর ধরে ইরান শাসন করা সর্বোচ্চ নেতা! জানেন, কে ছিলেন আয়াতোল্লা আলি খামেনেই?

সেরা ভিডিও

আরও দেখুন
বাজারের চড়া দামকে টা-টা! সরকারি স্টলে জলের দরে মিলছে ইলিশ ও ভেটকি
আরও দেখুন

আর কয়েক দিনের মধ্যেই পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের নির্ঘন্ট প্রকাশ করবে নির্বাচন কমিশন। তার আগে প্রকাশিত হয়েছে এস আই আর এর পর চূড়ান্ত ভোটার তালিকা। বিধানসভা নির্বাচনকে সামনে রেখে জোর কদমে প্রচার শুরু করে দিয়েছে রাজনৈতিক দলগুলি। ঠিক সেই পরিস্থিতিতে রাজ্যের অন্য অংশের সঙ্গে বর্ধমানেও এসেছেন কেন্দ্রীয় বাহিনী। রবিবার বিকেলে বিহারের জামুই থেকে কেন্দ্রীয় বাহিনীর একটি কোম্পানি বর্ধমানে এসে পৌঁছয়। বর্ধমানের গোদা এলাকায় তাদের থাকার ব্যবস্থা করা হয়। সেই দলেরই সদস্য ছিলেন সিআরপিএফের এই সাব ইন্সপেক্টর নগেন্দ্র সিং। সহকর্মীরা জানান, এমনিতে সব ঠিকই ছিল। এখানে এখনো সেভাবে গরম পড়েনি। আমরা সবে গাড়ি থেকে নেমে ঘরের মধ্যে জিনিসপত্র রেখে একটু বিশ্রাম নিচ্ছি, ঠিক সেই সময় নগেন্দ্র সিং অসুস্থতা বোধ করে। তিনি জানান, তাঁর পিঠের দিকে প্রচণ্ড যন্ত্রণা হচ্ছে। এরপরে অসুস্থতা আরও বাড়তে থাকলে তাঁকে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। দ্রুততার সঙ্গে সেখানে চিকিৎসা শুরু হয়। কিন্তু রাত সাড়ে দশটা নাগাদ চিকিৎসকদের সমস্ত চেষ্টা ব্যর্থ করে তিনি মৃত্যুর মুখে ঢলে পড়েন।

advertisement

বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/পূর্ব বর্ধমান/
ভোটের ডিউটিতে এসে আচমকা অসুস্থ! চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু কেন্দ্রীয় বাহিনীর জওয়ানের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল