রাজ্য এসটিএফের দাবি, বাংলাদেশে ডাকাতি ও খুনের মতো একাধিক গুরুতর অপরাধে জড়িত থাকার পর তারা অবৈধভাবে ভারতে ঢুকে আত্মগোপন করে ছিল। এসটিএফ সূত্রে জানা গেছে, ধৃতরা হল— ১) রাহুল ওরফে ফয়সল করিম মাসুদ (৩৭), বাড়ি পটুয়াখালি, বাংলাদেশ। সেই সঙ্গে ২) আল আমিন হোসেন (৩৪), বাড়ি ঢাকা, বাংলাদেশ।
advertisement
প্রাথমিক তদন্তে উঠে এসেছে, বাংলাদেশের ঢাকায় ছাত্র আন্দোলনের নেতা ওসমান হাদিকে খুন করার পর তারা পালিয়ে মেঘালয় সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করে। এরপর দীর্ঘ দিন ভারতের বিভিন্ন জায়গায় লুকিয়ে ছিল। পরে সুযোগ বুঝে ফের বাংলাদেশে পালিয়ে যাওয়ার উদ্দেশ্যে উত্তর ২৪ পরগনার বনগাঁ সীমান্ত এলাকায় আসে। গোপন সূত্রে সেই খবর পেয়ে গত ৭ মার্চ রাতে অভিযান চালিয়ে বনগাঁ এলাকা থেকে দুজনকেই গ্রেফতার করে এসটিএফ।
আরও পড়ুন: মর্মান্তিক পথ দুর্ঘটনা! স্কুটিতে ধাক্কা বেপরোয়া বাসের, মৃত্যু বাইক আরোহীর
বাংলাদেশে হাসিনার সরকারের পতনের পরে দীর্ঘ দিন বাংলাদেশে শাসন করেছেন মহম্মদ ইউনূস। তার আমলেই খুন হতে হয় ওসমান হাদিকে। সেই নিয়ে বাংলাদেশে বিক্ষোভও হয় দীর্ঘ দিন, কিন্তু কিছুতেই ধরা যায়নি হাদির হত্যাকারীদের। এর মধ্যে বাংলাদেশের সাধারণ নির্বাচনে বিপুল ভোটে জিতে ক্ষমতায় আসেন বিএনপি নেতা তারেক রহমান। তারেকের ক্ষমতায় আসার পরে ভারতের সঙ্গে সম্পর্কেরও উন্নতি হওয়ার ইঙ্গিত পাওয়া গিয়েছিল। এবার বনগাঁ সীমান্ত থেকে গ্রেফতার হল হাদি হত্যায় দুই অভিযুক্ত।
