TRENDING:

Pre-Wedding Photoshoot: একঘেয়ে লোকেশন আর নয়! প্রি-ওয়েডিং শুটের জন্য চলে আসুন এই রাজবাড়ি, উঠবে সিনেমার মতো সুন্দর ছবি

Last Updated:

Pre-Wedding Photoshoot: প্রি-ওয়েডিং ফটোশুটের জন্য একঘেয়ে চেনা লোকেশন ছেড়ে চলে আসুন শতাব্দী প্রাচীন এই রাজবাড়ি। সুদূর জার্মানির এক যুগলও এখানে ওয়েডিং শুট করে গিয়েছেন।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কোচবিহারঃ প্রি-ওয়েডিং শুট বলে যে কিছু হয়, একসময় তা অনেকে জানতেনই না। তবে সময়ের সঙ্গে এর চল বেড়েছে। এখন বিয়ের আগের বিশেষ মুহূর্তকে স্মরণীয় করে রাখতে বিভিন্ন লোকেশনে গিয়ে ছবি, ভিডিও শুট করেন যুগলরা। হবু দম্পতিদের এমনই একটি পছন্দের জায়গা হল কোচবিহার রাজবাড়ি।
প্রি-ওয়েডিং শুটের জন্য বহু যুগলের পছন্দ এই রাজবাড়ি
প্রি-ওয়েডিং শুটের জন্য বহু যুগলের পছন্দ এই রাজবাড়ি
advertisement

উত্তরবঙ্গের এই জেলায় একাধিক ট্যুরিস্ট স্পট রয়েছে। তার মধ্যে অন্যতম হল কোচবিহার রাজবাড়ি। বর্তমানে এটি প্রি-ওয়েডিং ডেস্টিনেশন হিসেবেও বেশ জনপ্রিয় হয়ে উঠছে। বহু যুগল নিজেদের বিয়ের আগের শুটের জন্য এই শতাব্দী প্রাচীন রাজবাড়িতে চলে আসছেন।

আরও পড়ুনঃ হেভিওয়েটদের পাশাপাশি নতুন মুখে আস্থা! কোচবিহারে তৃণমূলের প্রার্থী তালিকায় চমক, কোন কেন্দ্রে কে টিকিট পেলেন দেখুন

advertisement

কয়েক বছর আগে সুদূর জার্মানির এক যুগল নিজেদের ওয়েডিং শুটের জন্য কোচবিহার রাজবাড়ি এসেছিলেন। সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছিল সেই ছবি, ভিডিও। হু হু করে ভাইরাল হয়েছিল সব।

কোচবিহার রাজ আমলের অন্যতম নিদর্শন এই রাজবাড়ি। জানা যায়, ঐতিহাসিক এই জায়গায় একসময় ছবি তোলার ক্ষেত্রে বিভিন্ন বিধিনিষেধ ছিল। তবে এখন সেইসব না থাকায় প্রি-ওয়েডিং শুটের জন্য যুগলদের অন্যতম পছন্দের ঠিকানা হয়ে উঠছে এই প্রাসাদ।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
কঠিন সময়ে মাত্র এক টাকায় মিলবে সুরক্ষা, জগদ্দলের স্কুলে এবার প্যাড ভেন্ডিং মেশিন
আরও দেখুন

সব মিলিয়ে, একঘেয়ে চেনা জায়গা ছেড়ে অন্যরকম লোকেশনে বিয়ের ছবি, ভিডিও তুলতে চাইলে চলে আসতেই পারেন কোচবিহার রাজবাড়ি। শুটের পাশাপাশি ঘোরাও হয়ে যাবে এই জনপ্রিয় ট্যুরিস্ট স্পট।

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷  দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Pre-Wedding Photoshoot: একঘেয়ে লোকেশন আর নয়! প্রি-ওয়েডিং শুটের জন্য চলে আসুন এই রাজবাড়ি, উঠবে সিনেমার মতো সুন্দর ছবি
Open in App
হোম
খবর
ফটো
লোকাল