TRENDING:

Dog Health: প্রাণঘাতী পারভো ভাইরাস ছড়ানোর মোক্ষম সময় এটি, সংক্রমণ থেকে প্রিয় পোষ্যকে বাঁচাতে কী করবেন? রইল পশু চিকিৎসকের পরামর্শ

Last Updated:

Dog Health: শীতের বিদায়লগ্নে কুকুরদের মধ্যে ছড়ায় প্রাণঘাতী পারভো ভাইরাস। সংক্রমিত কুকুরের মলমূত্র থেকে ছড়ায় এই রোগ। সাবধান না হলেই বিপদ। কীভাবে সংক্রমণের হাত থেকে পোষ্যকে বাঁচাবেন? জানুন জলপাইগুড়ির পশু চিকিৎসকের থেকে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
জলপাইগুড়ি, সুরজিৎ দে: শীতের বিদায় লগ্নে পোষ্য কুকুরদের মধ্যে বাড়ছে রোগভোগের ঝুঁকি। সাবধান থাকুন, সতর্ক হন এখন থেকেই। নাহলে আপনার আদরের পোষ্য মারণ রোগে আক্রান্ত হতে পারে। ঋতু পরিবর্তনের সঙ্গে সঙ্গে পোষ্য কুকুরদের মধ্যে বাড়ে স্বাস্থ্য ঝুঁকি। বাড়ে পারভো রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা। এমনই সতর্কবার্তা দিলেন জলপাইগুড়ির পশু চিকিৎসকরা। কী করবেন, কীভাবে সামাল দেবেন, জানুন বিস্তারিত…
advertisement

বসন্তের আগমন ও শীতের বিদায়ের এই সময়ে আবহাওয়ার তারতম্যের কারণে কুকুরদের মধ্যে ভাইরাল সংক্রমণ দ্রুত ছড়িয়ে পড়ছে বলে জানাচ্ছেন বিশেষজ্ঞরা। জলপাইগুড়ির বিশিষ্ট পশু চিকিৎসক ডক্টর রাজেশ সিং জানান, এই সময়ে পারভো ভাইরাসের সংক্রমণ উদ্বেগজনক হারে বাড়ছে। যে সব পোষ্য কুকুর নির্দিষ্ট সময়ে ভ্যাকসিন পায়নি, তাদের মধ্যেই এই রোগ বেশি দেখা যাচ্ছে।

advertisement

আরও পড়ুনঃ জেলায় এবার স্মার্ট চিকিৎসালয়! বালুরঘাট হাসপাতালে চালু ই-প্রেসক্রিপশন থেকে ই-অ্যাডমিশন, রোগীদের জন্য ‘ইউনিক আইডি’

জলপাইগুড়ির পশু চিকিৎসকের কথায়, ‘পারভো একটি মারাত্মক সংক্রমক রোগ। সংক্রমিত কুকুরের মলমূত্রের মাধ্যমে খুব দ্রুত এই ভাইরাস ছড়ায়। সময়মতো চিকিৎসা না হলে এটি প্রাণঘাতীও হতে পারে।’ বর্তমানে জলপাইগুড়ি পশু হাসপাতালে প্রতিদিনই একাধিক পারভো আক্রান্ত কুকুর চিকিৎসার জন্য আনা হচ্ছে। সকাল থেকেই হাসপাতালে পোষ্যদের নিয়ে ভিড় জমাচ্ছেন মানুষজন। চিকিৎসকদের পর্যবেক্ষণে উঠে আসছে, বেশিরভাগ ক্ষেত্রেই নির্ধারিত সময়ে টিকাকরণ না হওয়াই সংক্রমণের মূল কারণ।

advertisement

আরও পড়ুনঃ ইছামতির কাঠের সেতু যেন মৃত্যুফাঁদ! বনগাঁ-বসিরহাট সংযোগকারী একমাত্র ব্রিজের বেহাল দশা, নাস্তানাবুদ স্বরূপনগর, দ্রুত মেরামতের দাবি

ডক্টর সিং আরও জানান, শুধু ভ্যাকসিন দিলেই দায়িত্ব শেষ নয়। নিয়মিত কৃমিনাশক ওষুধ খাওয়ানো এবং স্বাস্থ্য পরীক্ষা করানোও সমানভাবে জরুরি। এতে কুকুরের রোগ প্রতিরোধ ক্ষমতা অনেকটাই বাড়ে।

advertisement

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

সেরা ভিডিও

আরও দেখুন
নিজের হাতেই বিলি করছেন লিফলেট,সোনারপুর বাজারে জোর প্রচারে 'ঘরের মেয়ে' রাজন্যা
আরও দেখুন

পোষ্যদের সুস্থ ও নিরাপদ রাখতে চিকিৎসকদের একটাই বার্তা – নিয়মিত ভ্যাকসিন, কৃমিনাশক ও স্বাস্থ্য পরীক্ষা নিশ্চিত করুন। ঋতু পরিবর্তনের এই সময়ে সামান্য অসাবধানতাই বড় বিপদের কারণ হয়ে উঠতে পারে। সচেতন থাকলেই প্রিয় পোষ্য থাকবে সুস্থ ও প্রাণবন্ত।

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷  দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Dog Health: প্রাণঘাতী পারভো ভাইরাস ছড়ানোর মোক্ষম সময় এটি, সংক্রমণ থেকে প্রিয় পোষ্যকে বাঁচাতে কী করবেন? রইল পশু চিকিৎসকের পরামর্শ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল