আরও পড়ুনঃ সিআরপিএফ জওয়ানের মৃত্যুতে শোকস্তব্ধ বাঁকুড়ার সিমলাপাল, রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায়
জাতীয় সড়কের ওপর প্রাইভেট গাড়ির ধাক্কায় মর্মান্তিক মৃত্যু হল বাবা ও ছেলের। দুর্ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার দাঁতন থানার হাসিমপুর এলাকায়। জানা গিয়েছে, এদিন একটি মোটরবাইকে করে বাবা ও ছেলে কাজের উদ্দেশ্যে ওড়িশার সোনাকনিয়ার দিকে যাচ্ছিল সেই সময় একই দিকে যাওয়া একটি প্রাইভেট গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারে সামনে থাকা মোটর বাইকটিতে। দুর্ঘটনায় মর্মান্তিক মৃত্যু হয় বাবা ও ছেলের। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় দাঁতন থানার পুলিশ। পুলিশ জানিয়েছে মৃত বাবার নাম হরিপদ সাউ এবং মৃত ছেলের নাম গুরুপদ সাউ বাড়ি দাঁতন থানার শরশঙ্কার বকুলতলা এলাকায়।
advertisement
জানা গিয়েছে মৃত গুরুপদ দাঁতন ভাগবত চরণ হাই স্কুলের এ বছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী। এদিন পরীক্ষা না থাকায় বাবার সঙ্গে কাজে বেরিয়েছিল সে। কাজে যাওয়ার পথেই মর্মান্তিক পথ দুর্ঘটনায় প্রাণ হারায় বাবা ও ছেলে। এরপর দাঁতন থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুটি মৃতদেহ উদ্ধার করে। একই সাথে আটক করা হয় প্রাইভেট গাড়িসহ গাড়ির চালককে। মৃত্যুর প্রকৃত কারণ জানতে মৃতদেহ ময়নাতদন্তের জন্য খড়গপুর মহকুমা হাসপাতালে পাঠিয়েছে দাঁতন থানার পুলিশ।
