আজ রত্না দেবনাথকে দেখা গেল বিজেপির সদর দফতরে। সেখানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বললেন, “মানুষকে বলব আপনারা আসুন লড়াই করুন জয় আপনাদের হবে। একটা ঘোষ ফ্যামিলি পানিহাটিকে শেষ করে দিচ্ছে। আমার লড়াই তৃণমূলের বিরুদ্ধে।”
আরও পড়ুন: ফ্রিজের পাল্লার রাবারে ময়লার ‘পল্লা’…! তুড়িতে হবে ‘ঝাঁ-চকচকে’, শিখে নিন তিন মোক্ষম ‘তুক’!
advertisement
এরপরেই পানিহাটিতে তাঁর বিপক্ষের বাম প্রার্থী কলতান দাশগুপ্তের নাম উল্লেখ করে রত্না দেবী বলেন, “কলতানকে নিয়ে কোনও কথা বলতে চাই না। ও আমাদের সন্তানের মত। ও লড়াই করেছে।”
প্রসঙ্গত, পানিহাটিতে যে তিনিই বিজেপি প্রার্থী হতে পারেন, সেই সম্ভাবনা ছিলই৷ বুধবার পানিহাটি কেন্দ্রে বিজেপি-র প্রার্থী হিসেবে অভয়ার মায়ের নাম ঘোষণা করার পরই তাঁদের বাড়ির সামনে উল্লাসে ফেটে পড়লেন বিজেপি কর্মী সমর্থকরা৷ নিজে হাতে বাড়ির বাইরে বিজেপি-র পতাকা লাগালেন অভয়ার বাবাও৷
এদিন পানিহাটি কেন্দ্রে বিজেপি প্রার্থী হিসেবে অভয়ার মায়ের নাম ঘোষণা করে বিজেপি৷ প্রার্থী হওয়ার পর অভয়ার মা বলেন, “প্রার্থী হওয়াটা আমার কাছে অনেক যন্ত্রণার, অনেক কষ্টের৷ আমি জিতলে পানিহাটিবাসীর জয় হবে৷ লড়াইটা হয়তো আমি করব, কিন্তু জিতবে পানিহাটির মানুষই৷ আমার মেয়ে রোগীদের দেখে এসে বলত, মা কারও কাছে কিছু চাইতে নেই, দিতে হয়৷ সুযোগ পেলে আমিও সেই চেষ্টাই করব৷”
