TRENDING:

SIR In Bengal: বারাসতের ২৬২ নম্বর বুথে চাঞ্চল্য, চূড়ান্ত ভোটার তালিকায় ১০৫ নাম বাদ পড়ার অভিযোগ

Last Updated:

SIR In Bengal: বারাসতের ২৬২ নম্বর বুথে চাঞ্চল্য,ভোটাধিকার হারানোর আশঙ্কায় শতাধিক মানুষ! অভিযোগ, শুনানিতে হাজির ছিলেন,জমা দিয়েছেন নথিও, তবুও নাম নেই চূড়ান্ত ভোটার তালিকায়

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
উত্তর ২৪ পরগনা, রুদ্র নারায়ণ রায়: ভোটার তালিকা সংশোধনকে ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়াল বারাসত বিধানসভা কেন্দ্রের ২৬২ নম্বর বুথে। অভিযোগ, মোট ১৯১ জন বৈধ ভোটারের মধ্যে আচমকাই ১০৫ জনের নাম বাদ পড়েছে সদ্য প্রকাশিত চূড়ান্ত তালিকা থেকে। অন্যদিকে, নতুন করে অন্তর্ভুক্ত করা হয়েছে ৮৬ জনের নাম। এই ঘটনায় স্বাভাবিকভাবেই উদ্বেগ ও আতঙ্ক ছড়িয়েছে স্থানীয় বাসিন্দাদের মধ্যে।
advertisement

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, যাদের নাম বাদ গিয়েছে, তাদের অধিকাংশই দীর্ঘ বছর ধরে ভোট দান করে আসছেন। এমনকি ২০০২ সালের ভোটার তালিকাতেও তাদের নাম ছিল বলে দাবি। অভিযোগ, নির্বাচন কমিশনের তরফে ডাকা শুনানিতেও অংশ নিয়েছিলেন তাঁরা। আধার কার্ড, ভোটার পরিচয়পত্র, পাসপোর্ট-সহ সমস্ত প্রয়োজনীয় নথি জমা দেওয়ার পরও কেন নাম বাদ গেল, তা নিয়ে উঠছে একাধিক প্রশ্ন! তালিকা থেকে নাম বাদ যাওয়া ব্যক্তিদের মধ্যে বহু প্রবীণ নাগরিকও রয়েছেন। কারও বয়স ৭০, আবার কেউ ৭৫-এরও বেশি। হঠাৎ করেই ভোটাধিকার হারানোর আশঙ্কায় দিশেহারা হয়ে পড়েছেন তাঁরা। কীভাবে পুনরায় ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্ত করা যাবে, সে বিষয়ে স্পষ্ট কোনও নির্দেশ না মেলায় উদ্বেগ আরও বাড়ছে।

advertisement

নাম বাদ যাওয়া ভোটার সকিনা বিবি বলেন, ” সব কাগজ জমা দিয়েছি, শুনানিতেও গিয়েছি। তার পরও নাম কেটে দেওয়া হয়েছে, বুঝতে পারছি না কেন।” একই সুর শোনা যায় মমিন আলীর গলায়। তাঁর অভিযোগ, ” বছরের পর বছর ভোট দিচ্ছি, হঠাৎ করে নাম উধাও হয়ে গেল। এখন কী করব, বুঝে উঠতে পারছি না।”

advertisement

View More

সেরা ভিডিও

আরও দেখুন
রান্না-দাড়ি কামানো অতীত! এবার ভোটের প্রচারে যোগব্যায়াম, নতুন চমক পটাশপুরের বিজেপি প্রার্থীর
আরও দেখুন

ঘটনাকে কেন্দ্র করে ইতিমধ্যেই রাজনৈতিক মহলেও শুরু হয়েছে চাপানউতোর। যদিও প্রশাসনের পক্ষ থেকে এই বিষয়ে প্রতিক্রিয়া মেলেনি। তবে প্রশাসন সূত্রে খবর, বাদ যাওয়া ভোটারদের জন্য বিশেষ ব্যবস্থার চিন্তা-ভাবনা করা হচ্ছে। এহেন পরিস্থিতিতে উদ্বেগ বাড়ছে বারাসাতে।

বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/উত্তর ২৪ পরগণা/
SIR In Bengal: বারাসতের ২৬২ নম্বর বুথে চাঞ্চল্য, চূড়ান্ত ভোটার তালিকায় ১০৫ নাম বাদ পড়ার অভিযোগ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল