রামনবমীতে নিরাপত্তা জোরদার, জেলাজুড়ে পুলিশি টহল, মশাও গলতে পারবে না! স্পর্শকাতর এলাকায় সিসিটিভি ও ড্রোনের নজরদারি
- Reported by:Sarmistha Banerjee Bairagi
- Published by:Aishwarya Purkait
Last Updated:
Ram Navami 2026: রামনবমীতে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে পুরুলিয়ায় নিরাপত্তা জোরদার। জেলা জুড়ে পুলিশের টহল। সিসিটিভি ও ড্রোনের মাধ্যমে নজর রাখা হচ্ছে।
advertisement
1/6

হিন্দু ধর্মের একটি প্রধান উৎসব হল রামনবমী। রাজ্যজুড়ে পালিত হচ্ছে এই উৎসব। পুরুলিয়াতে চলছে উৎসবের প্রস্তুতি। সুষ্ঠুভাবে যাতে এই উৎসব সম্পন্ন হয় তার জন্য তৎপর পুলিশ প্রশাসন। (ছবি ও তথ্য: শর্মিষ্ঠা ব্যানার্জি)
advertisement
2/6
সুষ্ঠুভাবে রামনবমী পরিচালনা করার উদ্দেশ্যে তৎপর পুরুলিয়া জেলা প্রশাসন। জেলাজুড়ে নিরাপত্তা ব্যবস্থা আঁটোসাঁটো করা হচ্ছে। পুরুলিয়া জেলা পুলিশের পক্ষ থেকে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে একটি রুটমার্চের আয়োজন করা হয়।
advertisement
3/6
নিরাপত্তার উপর আরও নজরদারি বাড়াতে বৃহস্পতিবার পুরুলিয়া শহর জুড়ে বিশাল পুলিশি টহল লক্ষ্য করা যায়। যে রুটে রামনবমীর র্যালি বেরোনোর কথা রয়েছে সেই রুটে টহল দেয় পুলিশবাহিনী।
advertisement
4/6
এ বিষয়ে জেলার অতিরিক্ত পুলিশ সুপার ড. জর্জ এলেন জন বলেন, পুরুলিয়া শহরে আয়োজিত বড় র্যালিগুলির উপর বাড়তি নজরদারি রয়েছে। শান্তি শৃঙ্খলা বজায় রাখতে এরিয়া ডমিনেশন বা এলাকা দখলের মহড়া চালাচ্ছে পুলিশ। কারণ নির্বাচনের সময়ে এই উৎসব তাই সমস্ত দিক থেকেই তারা তৎপর রয়েছেন। স্পর্শকাতর এলাকাগুলিতে সিসিটিভি এবং ভিডিওগ্রাফির মাধ্যমে কড়া নজরদারি রাখা হচ্ছে। এছাড়াও শুক্রবার জুম্মার নামাজ থাকায় মন্দির ও মসজিদের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করে সমস্ত সময়সূচি নির্ধারিত করা হয়েছে।
advertisement
5/6
পুরুলিয়া শহরের গোশালা মোড় থেকে পুলিশের বাইক র্যালির সূচনা হয়। এরপর ভগৎ সিং মোড়, কেতকা ও শহরের বিভিন্ন এলাকা পরিক্রমা করে মহড়া করেন তারা।
advertisement
6/6
উৎসব যাতে সুষ্ঠুভাবে সম্পন্ন হয় তার জন্য তৎপর জেলা পুলিশ। যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি রুখতে সিআরপিএফ এবং জেলা পুলিশ নজরদারির উপর জোর দিচ্ছে। (ছবি ও তথ্য সংগ্রহে: শর্মিষ্ঠা ব্যানার্জি)
বাংলা খবর/ছবি/পশ্চিমবঙ্গ/
রামনবমীতে নিরাপত্তা জোরদার, জেলাজুড়ে পুলিশি টহল, মশাও গলতে পারবে না! স্পর্শকাতর এলাকায় সিসিটিভি ও ড্রোনের নজরদারি