TRENDING:

Oly Pub Controversy: ভুল খাবার পরিবেশনে ক্ষমা চাইল OLY Pub কর্তৃপক্ষ! বিবৃতি প্রকাশ রেস্তোরাঁর

Last Updated:

ওই বিবৃতিতে আরও বলা হয়, "ওইদিন এই খাবার পরিবেশনে কোনও ব্যক্তির ধর্মীয় ভাবাবেগে আঘাত করার কোনও অভিপ্রায় ছিল না। অলিপাব রেস্তোরাঁ জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল মানুষকে সম্মান এবং শ্রদ্ধা করে। আমরা ৮০ বছরের পুরনো প্রতিষ্ঠান। আর এই কঠিন সময়েও শুভানুধ্যায়ী এবং সাধারণ মানুষদের সমর্থন পেয়ে আমরা অভিভূত।"

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: পার্ক স্ট্রিটের অলিপাব রেস্তরাঁয় শুক্রবারের নৈশভোজ থেকে বিতর্কের শিরোনামে উঠে আসেন এক ভ্লগার। বন্ধুদের সঙ্গে ডিনারে গিয়ে আচমকাই এক অপ্রীতিকর পরিস্থিতির মুখোমুখি হন ওই ভ্লগার। তিনি অভিযোগ করেন, পাঁঠার মাংসের স্টেক অর্ডার দেওয়া হলেও তাঁদের টেবিলে পরিবেশন করা হয়েছে ‘বিফ স্টেক’।
অলিপাবের ক্ষমাপ্রকাশ
অলিপাবের ক্ষমাপ্রকাশ
advertisement

বিবৃতি প্রকাশ অলি পাবের

আর এই প্রেক্ষিতেই এবার বিবৃতি দিল অলিপাব। ওই রেস্তোরাঁর পক্ষ থেকে একটি বিবৃতিতে জানানো হয়েছে, “৩০ জানুয়ারি ২০২৬ সালে সন্ধ্যাবেলা আমাদের এক কর্মী অনিচ্ছাকৃতভাবে ভুল খাবার পরিবেশন করে ফেলেন।”

ওই বিবৃতিতে আরও বলা হয়, “ওইদিন এই খাবার পরিবেশনে কোনও ব্যক্তির ধর্মীয় ভাবাবেগে আঘাত করার কোনও অভিপ্রায় ছিল না। অলিপাব রেস্তোরাঁ জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল মানুষকে সম্মান এবং শ্রদ্ধা করে। আমরা ৮০ বছরের পুরনো প্রতিষ্ঠান। আর এই কঠিন সময়েও শুভানুধ্যায়ী এবং সাধারণ মানুষদের সমর্থন পেয়ে আমরা অভিভূত।”

advertisement

প্রসঙ্গত,এই ঘটনার প্রেক্ষিতে পার্ক স্ট্রিট থানায় অভিযোগ দায়ের করেন ওই ভ্লগার। শনিবার সংশ্লিষ্ট রেস্তরাঁর এক ওয়েটারকে গ্রেফতারও করে পুলিশ।

সেরা ভিডিও

আরও দেখুন
পাহাড় দিয়ে ঘেরা ছবির মতো সুন্দর গ্রাম! উত্তরবঙ্গের বুকে নতুন বেড়ানোর জায়গা
আরও দেখুন

শেষ পাওয়া খবরে, নিজের ফেসবুকের দেওয়ালে অভিযোগ তুলে নেওয়ার কথা জানিয়েছেন ওই ভ্লগার। এছাড়াও, এই বিষয়টি নিয়ে যে জলঘোলা চলছিল তার এখানেই সমাপ্তি চেয়েছেন ওই ভ্লগার।

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷  দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Oly Pub Controversy: ভুল খাবার পরিবেশনে ক্ষমা চাইল OLY Pub কর্তৃপক্ষ! বিবৃতি প্রকাশ রেস্তোরাঁর
Open in App
হোম
খবর
ফটো
লোকাল