TRENDING:

North Dinajpur News: করণদিঘিতে রক্তারক্তি কাণ্ড! স্ত্রীর বিরুদ্ধে স্বামীকে খু*নের অভিযোগ, ঘর থেকে উদ্ধার রক্তাক্ত মৃতদেহ

Last Updated:

North Dinajpur News: উত্তর দিনাজপুরের করণদিঘিতে হাড়হিম করা ঘটনা। ঘর থেকে উদ্ধার এক ব্যক্তির রক্তাক্ত মৃতদেহ। স্ত্রী খুন করেছে বলে সন্দেহ করছে মৃতের পরিবার।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
করণদিঘি, উত্তর দিনাজপুরঃ বিধানসভা নির্বাচনের আবহে উত্তর দিনাজপুরের করণদিঘিতে ঘটে গেল এক নৃশংস ঘটনা। ঘর থেকে উদ্ধার হয়েছে এক ব্যক্তির রক্তাক্ত মৃতদেহ। অভিযোগ, পারিবারিক অশান্তির জেরে ওই ব্যক্তিকে খুন করেছেন তাঁর স্ত্রী। এই ঘটনা ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।
ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ
ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ
advertisement

করণদিঘির মাদারগাছি গ্রামে ঘটনাটি ঘটেছে। মৃত ব্যক্তির নাম টিয়াকু দাস, বয়স আনুমানিক ৪৫ বছর। বুধবার মৃতের পরিবার সূত্রে জানা যায়, গতকাল রাতে স্ত্রী রিতা দাসের সঙ্গে টিয়াকুর তীব্র বচসা হয়েছিল। এরপর এদিন সকালে তাঁকে রক্তাক্ত অবস্থায় ঘরের মধ্যে পড়ে থাকতে দেখা যায়।

আরও পড়ুনঃ রাজ্যে ফের এক বিএলও-র মৃত্যু! মেয়েকে স্কুলে পৌঁছে ফেরার সময় ডাম্পারের ধাক্কা, রাস্তাতেই সব শেষ

advertisement

মৃতের পরিবারের সন্দেহ, বচসার পর টিয়াকুকে ধারালো অস্ত্র দিয়ে খুন করে ঘটনাস্থল থেকে পালিয়ে যান তাঁর স্ত্রী। এই ঘটনার খবর পেয়ে উপস্থিত হয় করণদিঘি থানার পুলিশ। তাঁরা ঘটনাস্থল থেকে মৃতদেহ উদ্ধার করে করণদিঘি গ্রামীণ হাসপাতালে নিয়ে আসে। পরবর্তীতে ময়নাতদন্তের জন্য মৃতদেহটি রায়গঞ্জ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
ঘোল মাখার পরামর্শ থেকে কীর্তন, বিধানসভা ভোটের জোরকদমে প্রচারে রাজ চক্রবর্তী
আরও দেখুন

এই ঘটনা প্রসঙ্গে মৃতের ভাই জানান, গতকাল রাত ১০-১১টা নাগাদ টিয়াকু ও তাঁর স্ত্রীর মধ্যে ঝামেলা হয়। প্রায়শয়ই দু’জনের মধ্যে ঝগড়া-অশান্তি হত বলে দাবি করেন তিনি। একইসঙ্গে বলেন, টিয়াকুর স্ত্রী পালিয়ে যাওয়ায় তাঁর উপরেই খুনের সন্দেহ হচ্ছে।

বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
North Dinajpur News: করণদিঘিতে রক্তারক্তি কাণ্ড! স্ত্রীর বিরুদ্ধে স্বামীকে খু*নের অভিযোগ, ঘর থেকে উদ্ধার রক্তাক্ত মৃতদেহ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল