TRENDING:

Women news: উত্তর ২৪ পরগনায় যুবতীকে বাড়িতে তুলে নিয়ে গিয়ে নির্যাতনের অভিযোগ! ধৃত অভিযুক্ত

Last Updated:

Women news: ফের রাজ্যে মহিলাকে ধর্ষণের অভিযোগ উঠল। ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার বাগদা এলাকায়। বাগদা থানা এলাকায় এক মহিলাকে ধর্ষণের অভিযোগে চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযোগের পেয়েই পুলিশ তৎপর হয়ে ওঠে। দ্রুত অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ, জানা গিয়েছে ধৃতের নাম সুশান্ত সরকার।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
অনিরুদ্ধ কির্তনীয়া, বনগাঁ: ফের রাজ্যে মহিলাকে ধর্ষণের অভিযোগ উঠল। ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার বাগদা এলাকায়। বাগদা থানা এলাকায় এক মহিলাকে ধর্ষণের অভিযোগে চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযোগের পেয়েই পুলিশ তৎপর হয়ে ওঠে। দ্রুত অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ, জানা গিয়েছে ধৃতের নাম সুশান্ত সরকার।
মহিলাকে ধর্ষণের অভিযোগ
মহিলাকে ধর্ষণের অভিযোগ
advertisement

আরও পড়ুন: সেতুর উপরে ভয়াবহ দুর্ঘটনা! ডাম্পারের ধাক্কায় ছিটকে পড়লেন বাইক আরোহী, মৃ*ত্যু শিক্ষকের

পুলিশ সূত্রে জানা গিয়েছে, এক মহিলা বাগদা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগে তিনি জানান, গত ২২ মার্চ দুপুর ২টো নাগাদ বাড়ি ফেরার সময় সুশান্ত সরকার ওরফে ভোদর জোর করে তাঁকে নিজের বাড়িতে নিয়ে গিয়ে ধর্ষণ করে।

advertisement

অভিযোগে আরও বলা হয়েছে, পরের দিন অর্থাৎ ২৩ মার্চ, অভিযুক্তের পরিবারের অন্যান্য সদস্যরা ওই মহিলাকে শারীরিকভাবে নিগ্রহ করে এবং প্রাণনাশের হুমকি দেয়। এই ঘটনায় অভিযোগের ভিত্তিতে ২৪ মার্চ সুশান্ত-সহ তিন জনের নামে বাগদা থানায় অভিযোগ দায়ের করেন ওই মহিলা।

আরও পড়ুন: ‘আমরা এখানে ভূমিপুত্রকে প্রার্থী করেছি, শুভেন্দু অধিকারী এখানে থাকেন না!’ নন্দীগ্রামে দলকে উজ্জীবিত করে গেলেন অভিষেক

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
রাজার নামে নয়, দুই লেঠেলের নামে বর্ধমানের এই এলাকা! নেপথ্যে রয়েছে এক রোমাঞ্চকর ইতিহাস
আরও দেখুন

নির্যাতিতার অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্তে নামে পুলিশ। দ্রুত অভিযুক্ত সুশান্তকে গ্রেফতার করে পুলিশ। ধৃতকে আজ বনগাঁ মহকুমা আদালতে পাঠিয়েছে পুলিশ। এই ঘটনায় বিস্তারিত তদন্তে নেমেছে পুলিশ। কী ঘটেছে সেই সময়, বিস্তারিত জানার চেষ্টা করছে পুলিশ।

বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/উত্তর ২৪ পরগণা/
Women news: উত্তর ২৪ পরগনায় যুবতীকে বাড়িতে তুলে নিয়ে গিয়ে নির্যাতনের অভিযোগ! ধৃত অভিযুক্ত
Open in App
হোম
খবর
ফটো
লোকাল