TRENDING:

North Dinajpur News: বাল্যবিবাহ রুখতে অভিনব উদ্যোগ! এবার থানায় হাজির ‘কন্যাশ্রী’রা, ছোট্ট বয়সেই মিলল জরুরি পাঠ

Last Updated:

North Dinajpur News: বাল্যবিবাহ রুখতে এবং নারী সুরক্ষা সুনিশ্চিত করতে উত্তর দিনাজপুরে অভিনব উদ্যোগ। বিভিন্ন স্কুলের কন্যাশ্রী ক্লাবের ছাত্রীদের নিয়ে আয়োজিত হল একটি বিশেষ শিবির। সেখানে কী কী হয়েছে জানুন।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
উত্তর দিনাজপুরঃ বাল্যবিবাহ প্রতিরোধ ও নারী সুরক্ষা সুনিশ্চিত হোক! এই লক্ষ্য সামনে রেখে এবার বড় উদ্যোগ নিল প্রশাসন। উত্তর দিনাজপুরের রায়গঞ্জের বেশ কয়েকটি বিদ্যালয়ের কন্যাশ্রী ক্লাবের মেয়েদের রায়গঞ্জ মহিলা থানায় নিয়ে আসা হল। তাঁদের সাহস জোগাতে আয়োজিত হল বিশেষ শিবির। নেপথ্যে রায়গঞ্জ মহিলা থানা এবং স্বেচ্ছাসেবী সংগঠন সিনি।
বাল্যবিবাহ | প্রতীকী ছবি
বাল্যবিবাহ | প্রতীকী ছবি
advertisement

বাল্যবিবাহ রুখতে বিভিন্ন সময় নানা পদক্ষেপ নেওয়া হলেও রায়গঞ্জের প্রান্তিক এলাকায় এখনও তা পুরোপুরি বন্ধ করা সম্ভব হয়নি। এখনও অনেক অভিভাবক চুপিসারে নাবালিকা কন্যাদের বিয়ে দিচ্ছেন। আগামীদিনে এই ধরনের ঘটনা যাতে বন্ধ হয়, সেই লক্ষ্যে ও নারী সুরক্ষা সুনিশ্চিত করতে রায়গঞ্জের বেশ কয়েকটি বিদ্যালয়ের কন্যাশ্রী ক্লাবের মেয়েদের রায়গঞ্জ মহিলা থানায় নিয়ে আসা হয়। ভয় কাটিয়ে তাঁরা যাতে সোজা থানায় এসে অভিযোগ জানাতে পারে সেই কারণে আয়োজিত হয় একটি বিশেষ শিবির।

advertisement

আরও পড়ুনঃ পানীয় জলেই আয়ের দিশা! উত্তর ২৪ পরগনার ব্যক্তির অভিনব আইডিয়া, রোজ হাতে আসছে প্রায় ৪০০-৫০০ টাকা

গতকালের এই শিবিরে উপস্থিত ছিলেন রায়গঞ্জ থানার আইসি উদয় শঙ্কর ঘোষ, রায়গঞ্জ মহিলা থানার আইসি শাশ্বতী কর্মকার, স্বেচ্ছাসেবী সংগঠন সিনির উত্তর দিনাজপুর বিভাগের ব্লক সুপারভাইজার সুব্রত সাহার মতো বিশিষ্টজনেরা।

advertisement

এই শিবির প্রসঙ্গে মহিলা থানার আইসি জানান, পকসো আইন সহ নারী সুরক্ষায় থাকা বিভিন্ন আইন সম্বন্ধে ছাত্রীদের জানানো হয়। তাঁদের উপর কখনও কোনও অপরাধমূলক ঘটনা ঘটলে, তাঁরা যাতে সরাসরি মহিলা থানার দ্বারস্থ হয়, সেই বিষয়ে উৎসাহিত করা হয়েছে।

জানা গিয়েছে, এই শিবিরে বিভিন্ন বিদ্যালয়ের প্রায় ৫০ জন ছাত্রী অংশগ্রহণ করেছিল। সেখানে তাঁদের নারী সুরক্ষায় থাকা বিভিন্ন আইন সম্পর্কে অবগত করা হয়। সেই সঙ্গেই সরাসরি থানায় এসে অভিযোগ জানানোর বিষয়েও উৎসাহ দেওয়া হয়েছে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
ভোট দিতে পারবেন কিনা তা নিয়ে বাড়ছে দুশ্চিন্তা! ট্রাইব্যুনালের আবেদনে কৃষ্ণনগরে উপচে পড়ছে ভিড়
আরও দেখুন

অনেক ক্ষেত্রে দেখা যায়, এলাকায় কোনও বাল্যবিবাহ হলে বা নারী নির্যাতনের ঘটনা ঘটলে মেয়েরা থানার দ্বারস্থ হতে ভয় পেত অথবা অভিযোগ জানাতে দেরি হওয়ায় অপরাধী পালিয়ে যেত। সেই কারণে ছোট বয়সেই স্কুল ছাত্রীদের মনোবল বৃদ্ধি করতে এই শিবির আয়োজন করা হল। এই উদ্যোগ কতখানি ফলপ্রসূ হয় সেটাই এবার দেখার।

বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
North Dinajpur News: বাল্যবিবাহ রুখতে অভিনব উদ্যোগ! এবার থানায় হাজির ‘কন্যাশ্রী’রা, ছোট্ট বয়সেই মিলল জরুরি পাঠ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল