পুলিশ জানিয়েছে ধৃতদের নাম অসীম বিশ্বাস ও মিঠুন পোদ্দার। ধৃত দুই জনকে ৭ দিনের পুলিশ হেপাজতে চেয়ে আজ বনগাঁ মহকুমা আদালতে পাঠিয়েছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, গতকাল সন্ধ্যা ওই মহিলা বাড়ির সামনের রাস্তার লাইট জ্বালাতে গেলে তার মুখ চেপে ধরে তাকে নিয়ে গিয়ে দুই জন মিলে ধর্ষণ করে। পরবর্তীতে সেখান থেকে অভিযুক্তরা পালিয়ে যায়।
advertisement
তারপরই গাইঘাটার থানার চাঁদপাড়ায় গ্রামীণ হাসপাতালে চিকিৎসার জন্য যান নির্যাতিতা। তখন কর্তব্যরত চিকিৎসক বিষয়টি জানায় গাইঘাটা থানায়। খবর পেয়ে হাসপাতালে পৌছে মহিলার চিকিৎসার ব্যবস্থা করে পুলিশ। বর্তমানে মহিলা বনগাঁ হাসপাতালে চিকিৎসাধীন। মহিলার অভিযোগের ভিত্তিতে রাতেই দুই অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ। ধৃতদের ৭ দিনের পুলিশ হেফাজত চেয়ে আজ বনগাঁ মহকুমা আদালতে পাঠিয়েছে পুলিশ।
advertisement
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Feb 20, 2026 5:57 PM IST
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/উত্তর ২৪ পরগণা/
Physical Harassment: ফাঁকা রাস্তায় মহিলাকে টেনে হিঁচড়ে অত্যাচার! শারীরিক নির্যাতনের অভিযোগে গ্রেফতার দুই অভিযুক্ত
