TRENDING:

Noth 24 Parganas News: জমির কাছে রক্তের সম্পর্কও ফেল! দলবল নিয়ে ভাইয়ের উপর চড়াও, রাস্তায় ফেলে রড দিয়ে মারধরের অভিযোগ দাদার বিরুদ্ধে

Last Updated:

North 24 Parganas News: জমি বিবাদের জেরে দুই ভাইয়ের মধ্যে অশান্তি। হাসনাবাদে আগ্নেয়াস্ত্র ও লোহার রড দিয়ে ভাইকে রাস্তায় ফেলে মারধর করার অভিযোগ উঠল জ্যাঠাতো দাদার বিরুদ্ধে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
হাসনাবাদ, উত্তর ২৪ পরগনা, অনুপম সাহা: জমি বিবাদের জেরে ভাইকে আগ্নেয়াস্ত্র ও লোহার রড দিয়ে মারধর করার অভিযোগ দাদার বিরুদ্ধে। গুরুতর আহত ভাই হাসপাতালে চিকিৎসাধীন। বৃহস্পতিবার রাতে ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনা জেলার হাসনাবাদ থানার পূর্ব খেজুরবেড়িয়া এলাকায়।
হাসনাবাদ থানা
হাসনাবাদ থানা
advertisement

পরিবার সূত্রে খবর, সন্তু প্রামানিক এদিন রাতে কলকাতা থেকে বাড়ি ফিরছিলেন। মাঝ পথে তার সম্পর্কে জ্যাঠাতো দাদা বিশ্বজিৎ প্রামানিক-সহ তিনজন রাস্তা আটকায়। সন্তুকে রাস্তায় ফেলে বেধড়ক মারধর করেন চারজন মিলে। সন্তুর চিৎকার চেঁচামেচিতে এলাকার লোকজন ছুটে আসেন। ধরা পড়ার ভয়ে বিশ্বজিৎ ও তার সঙ্গীরা সন্তুকে রাস্তায় ফেলে পালিয়ে যান। খবর দেওয়া হয় সন্তুর পরিবারকে।

advertisement

আরও পড়ুনঃ ম্যানহোল পরিষ্কার করতে নেমে বেঘোরে প্রাণ গেল সাফাই কর্মীর! অসুস্থ আরও ২, আশঙ্কাজনক অবস্থায় ভর্তি শ্রীরামপুর ওয়ালশে

সেরা ভিডিও

আরও দেখুন
কংগ্রেস গড় কান্দিতে বড় চমক! সম্ভাব্য প্রার্থীর নাম জানালেন অধীর, কে এই শামিম রানা? জানুন
আরও দেখুন

রক্তাক্ত অবস্থায় সন্তুকে উদ্ধার করে টাকি গ্রামীণ হাসপাতালে নিয়ে আসে তার পরিবারের লোকজন। সেখানেই আপাতত চিকিৎসা চলছে যুবকের। দোষীদের উপযুক্ত শাস্তির দাবি জানিয়েছে সন্তু ও তার পরিবার। জমি বিবাদের জেরেই ভাই-দাদার মধ্যে অশান্তি। আর তার ফলে এই হামলার  ঘটনা ঘটেছে বলে জানিয়েছে আহতের পরিবার।

advertisement

বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Noth 24 Parganas News: জমির কাছে রক্তের সম্পর্কও ফেল! দলবল নিয়ে ভাইয়ের উপর চড়াও, রাস্তায় ফেলে রড দিয়ে মারধরের অভিযোগ দাদার বিরুদ্ধে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল