TRENDING:

Assembly Election 2026: এবার ভোটে আরও কড়াকড়ি হবে পুলিশের ভূমিকা, হুমকি-হুঁশিয়ারি দিলে ছাড় নেই! কড়া নির্দেশ থানার

Last Updated:

মধ্যমগ্রাম থানার অমিত পি জাভালগি কড়া নজরদারিতে বুথ জ্যাম ছাপ্পা ভোট রুখতে প্রস্তুত. জ্ঞানেশ কুমারের কমিশন দুই দফায় শান্তিপূর্ণ ভোটে বদ্ধপরিকর.

advertisement
মধ্যমগ্রাম, জিয়াউল আলম: জেলায় ভোট প্রচার র‍্যালি থেকে ভোটদান পর্ব,কড়াকড়ি ভূমিকা নিতে চলেছে পুলিশ প্রশাসন। কোনওরকম হুমকি-হুঁশিয়ারি দিয়ে ছাড় পাবে না, কড়া নির্দেশ দিলেন মধ্যমগ্রাম থানার অমিত পি জাভালগি।
এবার নির্বাচনে আরও কড়াকড়ি
এবার নির্বাচনে আরও কড়াকড়ি
advertisement

নির্বাচন আগেও হয়েছে,তবে এবছর বিধানসভা নির্বাচনে নির্বাচন কমিশনের নির্দেশ মত পুলিশ মোট ৬ টি বিষয়ের উপর বিশেষ নজরদারি চালানো হবে। যার মধ্যে বুথ জ্যাম থেকে, ছাপ্পা ভোট, যে কোনও ধরনের ভায়োলেন্স, ইনফ্লুয়েঞ্জা, ভয় দেখানো, বহিরাগতদের আনাগোনা, স্থানীয় হোটেল, বিয়েবাড়িতে বাইরে থেকে আসা লোকজনের উপর শান্তিপূর্ণ নির্বাচন করতে কড়াকড়ি ভূমিকা পালন করবে সমস্ত থানা। কোনওভাবেই হুমকি হুশিয়ারিতে ছাড় দেওয়া হবে না। পুলিশের নজরদারি চলবে বিভিন্ন সন্দেহজনক এলাকা, নাকা চেকিং চলবে, হাতে আছে একমাস দশদিন,পুলিশ প্রশাসন নির্বাচন শান্তিপূর্ণ করতে বদ্ধপরিকর। এমনকি রাজনৈতিক দল থেকে প্রার্থীরা কোনওরকম থানার অনুমতি ছাড়া সভা র‍্যালি করতে পারবে না। আদালতের নির্দেশ অনুযায়ী বাইক র‍্যালির উপর নিষেধাজ্ঞা থাকছে।

advertisement

তবে এই নির্বাচনে বুথ জ্যাম,ছাপ্পা ভোট,১০০ মিটারের মধ্যে কোনরকম জামায়েতের আনাগোনা,স্থানীয় কমিনিউটি হল,হোটেল,বিয়েবাড়ি গুলিতে বাইরে থেকে আসা লোকজন থাকতে পারবে না,পাশাপাশি হুমকি হুশিয়ারি উপর নজরদারি এবং কড়াকড়ি ভূমিকা নেবে পুলিশ প্রশাসন।

সেরা ভিডিও

আরও দেখুন
হাজার হাজার লোক, ভাঙড়ে যেন জনজোয়ার... ‘আইএসএফ কোনও ফ্যাক্টর নয়’—হুঙ্কার সায়নীর
আরও দেখুন

পশ্চিমবঙ্গ-সহ পাঁচ রাজ্যে ঘোষণা হল নির্বাচনের নির্ঘণ্ট। দিল্লির বিজ্ঞান ভবনে বিকেল ৪টেয় সাংবাদিক বৈঠকে দিন ঘোষণা করলেন নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের নেতৃত্বাধীন ফুল বেঞ্চ। কলকাতায় ভোট হবে ২৯ এপ্রিল। প্রথম দফায় উত্তরবঙ্গ ও জঙ্গলমহল ভোট। ১৬ জেলায় প্রথম দফায় ভোট। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার, মালদহ, উত্তর ও দক্ষিণ দিনাজপুর, মুর্শিদাবাদ, দুই মেদিনীপুর, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, বীরভূম। ৭ জেলায় দ্বিতীয় দফায় ভোট। কলকাতা, দুই পরগনা, হাওড়া, হুগলি, নদিয়া, পূর্ব বর্ধমান।দ্বিতীয় দফাতেই হবে কলকাতার ভোট। ২০২১ সালের বিধানসভা নির্বাচন হয়েছিল আট দফায়। এ বার  দুই দফায় ভোট হবে। কমিশন সূত্রে খবর, কম দফায় ভোট হলেও পশ্চিমবঙ্গের রাজনৈতিক হিংসার কথা মাথায় রেখে বিপুল সংখ্যক কেন্দ্রীয় বাহিনী এবং পর্যবেক্ষক নিয়োগ করা হবে। অবাধ ও শান্তিপূর্ণ ভোট করাতে কমিশন বদ্ধপরিকর। জ্ঞানেশ কুমার জানিয়েছেন, বাংলায় ভোটের দফা কমানোর প্রয়োজন ছিল যাতে সবার জন্য সুবিধা হয়৷ বিস্তারিত আলোচনার পর বাংলায় ভোটের দফা দু পর্যায়ে নামিয়ে আনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷  দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/উত্তর ২৪ পরগণা/
Assembly Election 2026: এবার ভোটে আরও কড়াকড়ি হবে পুলিশের ভূমিকা, হুমকি-হুঁশিয়ারি দিলে ছাড় নেই! কড়া নির্দেশ থানার
Open in App
হোম
খবর
ফটো
লোকাল