TMC: 'ঘরে বসে জয়...' প্রার্থী হননি, তবু পিতৃশোক ভুলে দলের ভার নিয়ে প্রচারে মুকুল পুত্র শুভ্রাংশু! জানিয়ে দিলেন লিড কত হবে!
- Reported by:Rudra Narayan Roy
- Published by:Salmali Das
Last Updated:
TMC: পিতৃবিয়োগের শোক কাটিয়ে শুভ্রাংশু রায় দলীয় প্রার্থী সুবোধ অধিকারীর সমর্থনে প্রচারে নেমেছেন। কর্মিসভা থেকে তিনি বুথ শক্তিশালী করার উপর জোর দিয়ে ৪০ হাজারের বেশি লিডের আশাবাদ ব্যক্ত করেন।
advertisement
1/5

উত্তর ২৪ পরগনা, রুদ্র নারায়ণ রায়: সদ্য পিতৃবিয়োগের শোক কাটিয়ে এবার দলীয় কাজে ঝাঁপিয়ে পড়লেন মুকুল পুত্র শুভ্রাংশু রায়। জল্পনা থাকলেও বীজপুর বিধানসভা কেন্দ্রে তাঁকে প্রার্থী করা হয়নি। পরিবর্তে বিদায়ী তৃণমূল বিধায়ক সুবোধ অধিকারীকেই ফের প্রার্থী করেছে দল। তবে তাতে কোনও আক্ষেপ নেই বলেই এদিন জানালেন শুভ্রাংশু। বরং তিনি সরাসরি নেমে পড়েছেন সুবোধ অধিকারীর সমর্থনে প্রচারে।
advertisement
2/5
হালিশহর পুরসভার লোকসংস্কৃতি ভবনে আয়োজিত কর্মিসভায় উপস্থিত হয়ে শুভ্রাংশু বলেন, ৪০ হাজারের বেশি লিড হবে। সুবোধদা অবিশ্বাস্য দৃষ্টান্ত তৈরি করবে। মিটিং-মিছিল হবে ঠিকই, কিন্তু আসল কাজ বুথে। বুথ শক্তিশালী থাকলে বাড়িতে বসেই জিতে যাবে দল।
advertisement
3/5
নিজের প্রার্থী হওয়া নিয়ে জল্পনার জবাব দিতে গিয়ে তিনি স্পষ্ট জানান, দল যাকে প্রার্থী করেছে, আমরা তাঁর পক্ষেই কাজ করব। প্রার্থী নিয়ে আশা-আকাঙ্ক্ষা থাকতেই পারে, কিন্তু আমরা সবাই একসঙ্গে তৃণমূলের জন্য লড়ব
advertisement
4/5
সভামঞ্চে উপস্থিত সাংসদ পার্থ ভৌমিকের উদ্দেশে ‘লাল বাতি’র প্রসঙ্গও তোলেন শুভ্রাংশু। তাঁর কথায়, বারাকপুর শিল্পাঞ্চলে নীল বাতি অনেক দেখছি, কিন্তু লাল বাতি অনেকদিন নেই। বীজপুর থেকে যেন এবার একটি লাল বাতি নবান্নে যায় বলেও জানান মুকুল পুত্র।
advertisement
5/5
রাজনৈতিক মহলের মতে, সুবোধ অধিকারী জয়ী হলে মন্ত্রিত্বের ইঙ্গিত দিয়েই এই মন্তব্য করেছেন তিনি।এদিকে পুনরায় প্রার্থী হওয়ায় দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানিয়েছেন সুবোধ অধিকারীও। তাঁর দাবি, শুভ্রাংশুর কথাই সত্যি হবে। ৪০ হাজারের বেশি ব্যবধানে বীজপুরে তৃণমূল জিতবে
বাংলা খবর/ছবি/পশ্চিমবঙ্গ/উত্তর ২৪ পরগণা/
TMC: 'ঘরে বসে জয়...' প্রার্থী হননি, তবু পিতৃশোক ভুলে দলের ভার নিয়ে প্রচারে মুকুল পুত্র শুভ্রাংশু! জানিয়ে দিলেন লিড কত হবে!