TRENDING:

North 24 Parganas News: ছেলের নিথর দেহ দেখেই থমকে গেল মায়ের পৃথিবী, হাসপাতাল থেকে ফিরেই চরম সিদ্ধান্ত! কাঁদছে গোটা পাড়া

Last Updated:

North 24 Parganas News: পুত্রশোকে নিজেকে শেষ করে দিলেন মা। কল্যাণী এক্সপ্রেসওয়েতে দুর্ঘটনায় ছেলের মৃত্যুর পরেই এমন ঘটনা।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
উত্তর ২৪ পরগনা, রুদ্র নারায়ণ রায়: কল্যাণী এক্সপ্রেসওয়েতে মর্মান্তিক দুর্ঘটনায় ছেলের মৃত্যুর খবর পেয়েই আত্মঘাতী মা! মর্মান্তিক এমন ঘটনাকে ঘিরে শ্যামনগর এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত যুবকের নাম সুশোভন টিকাদার।
মা ও ছেলে
মা ও ছেলে
advertisement

গতকাল বুধবার রাতে বাড়ি ফেরার পথে কল্যাণী এক্সপ্রেসওয়ের মোহনপুর থানার কাছে একটি ট্রাকের ধাক্কায় গুরুতর জখম হন তিনি। ঘটনাস্থলেই মৃত্যু হয় সুশোভনের। খবর পেয়ে তাঁকে দেখতে মা মঞ্জু টিকাদার ছুটে যান বি.এন. বোস হাসপাতালে। ছেলের নিথর দেহ দেখার পর ভেঙে পড়েন মা মঞ্জু টিকাদার। হাসপাতাল থেকে বাড়ি ফিরে এসে নিজের ঘরেই আত্মঘাতী হন ৫৮ বছর বয়সী এ মহিলা।

advertisement

আরও পড়ুন: মোটা অঙ্কের চাকরি ছেড়ে বিনামূল্যে দিচ্ছেন পাঠ, ‘এই’ প্রশিক্ষণে কথার জড়তা কাটবে নিমেষে! উপচে পড়ছে খুদেদের ভিড়

দীর্ঘক্ষণ ডাকাডাকি করেও সাড়া না পেয়ে স্থানীয় বাসিন্দারা বাসুদেবপুর থানায় খবর দেন। পুলিশ এসে মঞ্জু টিকাদারের দেহ উদ্ধার করে। এই ঘটনায় বাসুদেবপুর থানার পুলিশ একটি সুইসাইড নোট উদ্ধার করেছে বলে জানা গিয়েছে। তবে সেই নোটের বিষয়বস্তু খতিয়ে দেখা হচ্ছে। একই সঙ্গে দুর্ঘটনার কারণ নিয়েও তদন্ত শুরু করেছে মোহনপুর থানার পুলিশ।

advertisement

View More

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

সেরা ভিডিও

আরও দেখুন
বাম নেত্রী দিপ্সিতার একটি কাজে এখন সবাই বলছেন ঘরের মেয়ে, উত্তর দমদমে কি মিলবে বাড়তি অ্যাডভান্টেজ?
আরও দেখুন

এদিকে কিছু সময়ের ব্যবধানে মা-ছেলের এমন করুণ পরিণতির ঘটনায় পরিবার, আত্মীয়স্বজন ও প্রতিবেশীদের মধ্যে নেমে এসেছে শোকের ছায়া। সুশোভনের পিসতুতো দিদি জানান, এভাবে ছেলেকে হারানোর যন্ত্রণা মেনে নিতে পারেননি মঞ্জু দেবী। এই ঘটনার জেরে শোকস্তব্ধ গোটা এলাকা।

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷  দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
North 24 Parganas News: ছেলের নিথর দেহ দেখেই থমকে গেল মায়ের পৃথিবী, হাসপাতাল থেকে ফিরেই চরম সিদ্ধান্ত! কাঁদছে গোটা পাড়া
Open in App
হোম
খবর
ফটো
লোকাল