TRENDING:

North 24 Parganas News: কামারহাটিতে বিধ্বংসী আগুন! ধোঁয়ায় ঢাকল চারপাশ, আকস্মিক অগ্নিকাণ্ডে ভয়ে কাঁটা স্থানীয়রা

Last Updated:

North 24 Parganas News: ভরসন্ধ্যায় উত্তর ২৪ পরগনা কামারহাটিতে অগ্নিকাণ্ড। ধোঁয়ায় ঢেকে যায় চারপাশ। আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয় লোকজন। আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে দমকলবাহিনী ও পুলিশ।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
বেলঘরিয়া, উত্তর ২৪ পরগনা, সুবীর দেঃ কামারহাটিতে ভয়াবহ অগ্নিকাণ্ড। জানা যাচ্ছে, এদিন একটি পেট্রোল পাম্পের তেলের ট্যাঙ্কার থেকে আগুন লেগে যায়। উত্তর ২৪ পরগনার কামারহাটি পৌরসভার ২৩ নং ওয়ার্ডে ঘটনাটি ঘটেছে।
ঘটনাস্থলে দমকলবাহিনী
ঘটনাস্থলে দমকলবাহিনী
advertisement

মঙ্গলবার বিটি রোডের ধারের একটি পেট্রোল পাম্পের তেলের ট্যাঙ্কার থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এর জেরে এলাকায় চাঞ্চল্য ছড়ায়। আতঙ্কিত হয়ে পড়েন এলাকাবাসীরা। তবে কীভাবে এই আগুন লাগল সেটা এখনও সঠিক জানা যায়। তবে ঘটনাস্থলে ছুটে এসেছে দমকলবাহিনী এবং বেলঘরিয়া থানার পুলিশ।

আরও পড়ুনঃ নিজে খেয়ে মিড ডে মিলের মান যাচাই! পরিদর্শনে এসে পড়ুয়াদের সঙ্গে বসে খাবার খেলেন বিডিও, ময়নায় নজিরবিহীন ছবি

advertisement

এই বিষয়ে এক স্থানীয় ব্যক্তি বলেন, “আগুন লাগার সঙ্গে সঙ্গে আমরা দৌড়ে আসি। বালি সহ নানা সামগ্রী দিয়ে যতখানি সম্ভব আমরা আগুন নেভানোর চেষ্টা করেছি। সেই সঙ্গেই দমকলে খবর দেওয়া হয়”।

তিনি আরও জানান, এই অগ্নিকাণ্ডের খবর পাওয়া মাত্রই স্থানীয় কাউন্সিলর সকলকে ঝাঁপিয়ে পড়ার নির্দেশ দেন। সেই মতোই তাঁরা সবাই আগুন নেভানোর কাজে লেগে পড়েন বলে জানান ওই ব্যক্তি।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
উন্নয়ন তহবিলে গত ৫ বছরে মোট ৩.২০ কোটি, ২৫ হাজার মানুষের বাড়িতে উন্নয়ন পুস্তিকা! বিজেপি প্রার্থী কী করলেন?
আরও দেখুন

আরেক স্থানীয় বাসিন্দা বলেন, “আমরা ভীষণ আতঙ্কিত। আশেপাশে ঘরবাড়ি রয়েছে। গরিব খেটে খাওয়া মানুষেরা বেড়ার ঘরে থাকেন। কাছেই আবার প্যান্ডেল করে একটি ধার্মিক অনুষ্ঠানও চলছে। সেখানে যদি কিছু হয়ে যায় তাহলে কী হবে”।

বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
North 24 Parganas News: কামারহাটিতে বিধ্বংসী আগুন! ধোঁয়ায় ঢাকল চারপাশ, আকস্মিক অগ্নিকাণ্ডে ভয়ে কাঁটা স্থানীয়রা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল