স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন দুপুর থেকে একটি কুকুর আচমকাই গ্রাম জুড়ে তাণ্ডব শুরু করে। একের পর এক মানুষকে আক্রমণ করে কামড়াতে থাকে। মুহূর্তের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায়। রক্তাক্ত অবস্থায় আহতদের উদ্ধার করে দ্রুত হাড়োয়া গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতাল সূত্রে খবর, আহতদের মধ্যে বেশ কয়েকজন শিশু রয়েছে। চিকিৎসকদের তৎপরতায় অধিকাংশের প্রাথমিক চিকিৎসা শুরু হলেও চারজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁদের বারাসত ও কলকাতার বিভিন্ন হাসপাতালে রেফার করা হয়েছে।
advertisement
আরও পড়ুনঃ রং-তুলিতে সচেতনতার বার্তা! জঙ্গলে আগুন রুখতে অভিনব উদ্যোগ, দিশা দেখাচ্ছে বর্ধমানের ‘আলপনা গ্রাম’
ঘটনার পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। গ্রামবাসীরা আতঙ্কে বাড়ি থেকে বেরোতে ভয় পাচ্ছেন। পরিস্থিতি সামাল দিতে হাড়োয়া থানার পুলিশকে খবর দেওয়া হয়েছে। পাশাপাশি বন দফতরকেও বিষয়টি জানানো হয়েছে, যাতে দ্রুত ওই কুকুরটিকে আটক করা যায়।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, এলাকায় দীর্ঘদিন ধরেই পথকুকুরের উপদ্রব বাড়ছিল। প্রশাসনের কাছে বারবার জানানো হলেও তেমন কোনও ব্যবস্থা নেওয়া হয়নি। এই দিনের ঘটনায় সেই সমস্যাই বড় আকারে সামনে এল বলে দাবি এলাকাবাসীর। বর্তমানে আহতদের চিকিৎসা চলছে এবং প্রশাসনের তরফে পরিস্থিতির উপর নজর রাখা হচ্ছে। তবে গ্রামবাসীদের মধ্যে আতঙ্ক কাটেনি।






