প্রত্যন্ত দুর্গম এলাকা দিয়ে ওই মুমূর্ষ রোগীকে হাসপাতালে নিয়ে আসার জন্য উপযুক্ত কোনও গাড়ি পাচ্ছিলেন না মৃণালের পরিবারের সদস্যরা। সেই খবর জানতে পারার সঙ্গে সঙ্গে সীমান্তবর্তী ৭৭ নম্বর চার্লি কোম্পানির কামান্ডার গৌতম কুমার ঘোষ দ্রুত অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করেন। বিএসএফ ক্যাম্পে থাকা অ্যাম্বুলেন্সে করে দ্রুত ওই মুমূর্ষু রোগী মৃনাল মন্ডলকে উদ্ধার করে স্যান্ডেলের বিল গ্রামীণ হাসপাতালে ভর্তি করানো হয়।
advertisement
স্যান্ডেলের বিল গ্রামীণ হাসপাতালে ভর্তি করানোর সঙ্গে সঙ্গে চিকিৎসা শুরু করে দেওয়ায় প্রাণে বেঁচে যান মৃনাল মন্ডল। চিকিৎসক জানান, সঠিক সময় মৃনালকে হাসপাতলে ভর্তি করানোর জন্য সময়মতো চিকিৎসা শুরু করা গিয়েছে, আর সঠিক সময় চিকিৎসা শুরু করানোর জন্য প্রাণে বেঁচে গিয়েছেন তিনি।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
এই প্রসঙ্গে মৃণালের বাবা গদাধর মন্ডল বলেন, ‘বিএসএফের আধিকারিক গৌতম বাবু না থাকলে আমার ছেলেকে ফিরে পেতাম না। উনি দ্রুত অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করে দেওয়ায় আমার ছেলে প্রাণ ফিরে পেয়েছে। বিএসএফের কমান্ডার গৌতম কুমার ঘোষ বলেন, ‘ওরা আমাদের কাছে এসে সাহায্যের আবেদন জানানোর সঙ্গে সঙ্গে ক্যাম্পে থাকা অ্যাম্বুলেন্সে করে ওই রোগীকে আমরা হাসপাতালে ভর্তি করাই’।
(DISCLAIMER:This news piece may be triggering. If you or someone you know needs help, call any of these helplines: Aasra (Mumbai) 022-27546669, Sneha (Chennai) 044-24640050, Sumaitri (Delhi) 011-23389090, Cooj (Goa) 0832- 2252525, Jeevan (Jamshedpur) 065-76453841, Pratheeksha (Kochi) 048-42448830, Maithri (Kochi) 0484-2540530, Roshni (Hyderabad) 040-66202000, Lifeline 033-64643267 (Kolkata))






