TRENDING:

North 24 Parganas News: এক সময় ঢল নামত, এখন কেউ ফিরেও তাকায় না! বসিরহাটের জনপ্রিয় এই স্পট নিয়ে অভিযোগের শেষ নেই স্থানীয়দের

Last Updated:

North 24 Parganas News: বসিরহাটের আন্দুলপোতার আগের সেই জৌলুস আজ আর নেই। এক সময় যেখানে পর্যটকদের ঢল নামত, আজ সেখানে কেবল অবহেলার ছাপ। প্রশাসনের নজরদারি না থাকায় হতাশ স্থানীয় মানুষ। দাবি, পুনরায় এই স্পটকে সাজিয়ে তোলা হলে অন্যতম পর্যটন কেন্দ্র হয়ে দাঁড়াতে পারে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
বসিরহাট, উত্তর ২৪ পরগণা, জুলফিকার মোল্যা: অবহেলায় ম্লান বসিরহাটের আন্দুলপোতা, হারাচ্ছে পর্যটনের জৌলুস। বসিরহাট শহরের অদূরে অবস্থিত অন্যতম পর্যটন কেন্দ্র আন্দুলপোতা একসময় ছিল ভ্রমণপিপাসু মানুষের প্রিয় গন্তব্য। প্রাকৃতিক সৌন্দর্য, নিরিবিলি পরিবেশ ও শহরের কোলাহল থেকে দূরে কিছুটা সময় কাটানোর সুযোগ—সব মিলিয়ে আন্দুলপোতা হয়ে উঠেছিল স্থানীয়দের পাশাপাশি বাইরের পর্যটকদের কাছেও আকর্ষণের কেন্দ্রবিন্দু। ছুটির দিনগুলোতে এখানে ভিড় লেগেই থাকত।
advertisement

কিন্তু গত কয়েক বছরে ছবিটা বদলাতে শুরু করেছে। ধীরে ধীরে নষ্ট হতে বসেছে এই পর্যটন কেন্দ্রের পরিবেশ ও পরিকাঠামো। ভাঙাচোরা রাস্তা, ধুলো-ময়লা ও আবর্জনার স্তূপ এখন চোখে পড়ে সর্বত্র। পর্যাপ্ত পরিচ্ছন্নতার অভাব এবং রক্ষণাবেক্ষণের ঘাটতি আন্দুলপোতার স্বাভাবিক সৌন্দর্যকে ম্লান করে দিয়েছে।

আরও পড়ুন: ওডিসি নৃত্যে তাক লাগানো সাফল্য পুরুলিয়ার ভূমিকন্যার! পেলেন সোনার সরস্বতী, গর্বে বুক ভরছে জঙ্গলমহলের

advertisement

স্থানীয়দের অভিযোগ, সরকারি উদ্যোগে পর্যটন কেন্দ্রটির উন্নয়ন বা সংরক্ষণের তেমন কোনও দৃশ্যমান পদক্ষেপ নেই। পর্যটকদের সুবিধার্থে প্রয়োজনীয় বসার শেড, আলো বা নিরাপত্তার মতো মৌলিক ব্যবস্থাও যথেষ্ট নয়। ফলে ধীরে ধীরে পর্যটকদের আনাগোনা কমে যাচ্ছে। প্রাকৃতিক পরিবেশগত দিক থেকে আন্দুলপোতার বিপুল সম্ভাবনা রয়েছে। সঠিক পরিকল্পনা ও রক্ষণাবেক্ষণ হলে এটি বসিরহাটের অন্যতম প্রধান পর্যটন আকর্ষণ হয়ে উঠতে পারত। কিন্তু অব্যবস্থাপনা ও অবহেলার কারণে সেই সম্ভাবনাই আজ প্রশ্নের মুখে।

advertisement

View More

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

সেরা ভিডিও

আরও দেখুন
এক সময় ঢল নামত, এখন কেউ ফিরেও তাকায় না! বসিরহাটের জনপ্রিয় এই স্পট নিয়ে অভিযোগের শেষ নেই
আরও দেখুন

স্থানীয় ব্যবসায়ী ও বাসিন্দাদের দাবি, দ্রুত উদ্যোগ না নিলে আন্দুলপোতা তার পরিচিতি ও আকর্ষণ পুরোপুরি হারাবে। প্রয়োজন সুপরিকল্পিত উন্নয়ন, পরিচ্ছন্নতা বজায় রাখা এবং নিয়মিত তদারকি। তবেই হয়ত আবারও আগের মতো প্রাণ ফিরে পাবে বসিরহাটের এই প্রিয় ভ্রমণকেন্দ্র।

advertisement

বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
North 24 Parganas News: এক সময় ঢল নামত, এখন কেউ ফিরেও তাকায় না! বসিরহাটের জনপ্রিয় এই স্পট নিয়ে অভিযোগের শেষ নেই স্থানীয়দের
Advertisement
Open in App
হোম
খবর
ফটো
লোকাল