advertisement

Bangla News: কাঞ্চনকন্যা এক্সপ্রেসের ধাক্কায় কুর্তি রেল ব্রিজের কাছে মর্মান্তিক মৃত্যু, প্রাণ হারাল আইবিল চা বাগানের ১৫ বছরের কিশোর

Last Updated:

Bangla News: ফের মর্মান্তিক মৃত্যু কিশোরের। চালসা কুর্তি রেল ব্রিজের কাছে ট্রেনের ধাক্কায় মর্মান্তিক মৃত্যু হল এক কিশোরের। মৃতের নাম মহান ওরাও (১৫)। তিনি আইবিল চা বাগানের কোটলী লাইনের বাসিন্দা বলে জানা গিয়েছে।

News18
News18
রকি চৌধূরী, মাটিয়ালি: ফের মর্মান্তিক মৃত্যু কিশোরের। চালসা কুর্তি রেল ব্রিজের কাছে ট্রেনের ধাক্কায় মর্মান্তিক মৃত্যু হল এক কিশোরের। মৃতের নাম মহান ওরাও (১৫)। তিনি আইবিল চা বাগানের কোটলী লাইনের বাসিন্দা বলে জানা গিয়েছে।
আরও পড়ুনঃ শনির রাশিতে মঙ্গল, গ্রহের সেনাপতি এই ৩ রাশির উপর দ্বিগুণ আঘাত আনতে পারেন
স্থানীয় সূত্রে খবর, কুর্তি রেল ব্রিজ সংলগ্ন রেললাইনের উপর দিয়ে যাওয়ার সময় দ্রুতগতির কাঞ্চনকন্যা এক্সপ্রেসের ধাক্কায় ঘটনাস্থলেই গুরুতর জখম হয় মহান। পরে তাঁর মৃত্যু হয়। ঘটনাটি ঘটতেই এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। মুহূর্তের মধ্যে বহু স্থানীয় বাসিন্দা ঘটনাস্থলে ভিড় জমায়।
advertisement
advertisement
খবর পেয়ে দ্রুত পৌঁছায় জিআরপি এবং মেটেলি থানার পুলিশ। দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ঠিক কীভাবে দুর্ঘটনা ঘটল, তা খতিয়ে দেখা হচ্ছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। একটি সম্ভাবনাময় কিশোর জীবনের এমন করুণ পরিণতিতে পরিবার-পরিজন ও এলাকাবাসীর মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে।
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Bangla News: কাঞ্চনকন্যা এক্সপ্রেসের ধাক্কায় কুর্তি রেল ব্রিজের কাছে মর্মান্তিক মৃত্যু, প্রাণ হারাল আইবিল চা বাগানের ১৫ বছরের কিশোর
Next Article
advertisement
New Guidelines For Vande Mataram: ‘বন্দে মাতরম’ নিয়ে নতুন নির্দেশিকা প্রকাশ কেন্দ্রের, জাতীয় সঙ্গীতের আগেই গাইতে হবে জাতীয় গান, উঠে দাঁড়ানোও বাধ্যতামূলক
‘বন্দে মাতরম’ নিয়ে নতুন নির্দেশিকা প্রকাশ কেন্দ্রের, গাইতে হবে জাতীয় সঙ্গীতের আগে
  • জাতীয় সঙ্গীতের আগে গাইতে হবে জাতীয় গান ‘বন্দে মাতরম’

  • সরকারি অনুষ্ঠানে ‘বন্দে মাতরম’ গাওয়ার সময় উঠে দাঁড়ানো বাধ্যতামূলক

  • ‘বন্দে মাতরম’ গানের ৬টি স্তবকই গাওয়া হবে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement